জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব বলেন, অন্তবর্তী সরকার তিন মাসে কিছু ভালো কাজ করেছে, তাদের সহযোগিতা করতে হবে। আশা করি, যৌক্তিক সমযে নির্বাচন দিবে অন্তবর্তী সরকার। যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিলে জাতির সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম হবে।‘বিএনপি কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ন রাখার সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে আজ’, যোগ করেন ফখরুল।
এদিকে বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়ে তেজগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, আগারগাঁও, মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যানবাহনের চাপ বেড়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ০৭ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















