সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্সকৃত পিস্তল রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।বুধবার (৬ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল উদ্ধার করা হয়েছে। রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,বুধবার ০৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















