বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে পুলিশ।গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় রোববার মধ্যরাতে রাজধানীর থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।উত্তরা পূর্ব থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিববুল্লাহ জানান, গতকাল রোববার (৩ নভেম্বর) রাত ১২টায় ভাটারা প্রগতি সরণি এলাকা থেকে কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার করা হয়েছে। গুলি করে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা,সোমবার ০৪ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















