কাকরাইলে সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণবিজ্ঞপ্তির পর জাতীয় পার্টি (জাপা) তাদের শনিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল স্থগিত করেছে।শুক্রবার (১ নভেম্বর) রাতে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
খন্দকার দেলোয়ার জালালী বলেন, আগামীকাল শনিবার দুপুর ২টায় জাপার কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে অনুষ্ঠেয় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ২৯ ধারার ক্ষমতা বলে (সভাস্থল) পাইওনিয়ার রোডস্থ ৬৬ নম্বর ভবন, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে জাপা এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কর্মসূচি জাপার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
ঢাকা,শুক্রবার ০১ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















