নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ দল। বাংলাদেশের নারীরা দেশকে গর্বিত করেছে। বাংলাদেশ দল এরই মধ্যে বিমানবন্দরে পৌঁছেছে। এদিকে নারী ফুটবলারদের বড় অর্থ পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ দল। গতবারও এই নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলার নারীরা।
এদিকে দেশে এসে পৌঁছেছে সাফজয়ী বাংলাদেশ নারী দল। তাদেরকে প্রথমে বিমানবন্দরে তাদের বরণ করে নিয়ে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নেয়া হবে তাদের।শিরোপাজয়ী মেয়েদের বরণ করে নিতে এয়ারপোর্টের বাইরে শত শত ক্যামেরা আর সাংবাদিকের উপস্থিতি জানান দিচ্ছে, কত বড় অর্জন নিয়ে ফিরেছেন সাবিনা-ঋতুপর্ণারা।
ক্রীড়া ডেস্ক,বৃহস্পতিবার ৩১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















