দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।প্রজ্ঞাপনে বলা হয়, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের বর্তমান নাম, ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ’। নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের বর্তমান নাম ‘নোয়াখালী মেডিকেল কলেজ’। জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ – এর বর্তমান নাম, ‘জামালপুর মেডিকেল কলেজ’। টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ – এর বর্তমান নাম, ‘টাঙ্গাইল মেডিকেল কলেজ’। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ- এর বর্তমান নাম, ‘ফরিদপুর মেডিকেল কলেজ’। দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ- এর বর্তমান নাম, ‘দিনাজপুর মেডিকেল কলেজ’ হচ্ছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা,বৃহস্পতিবার ৩১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















