টানা দ্বিতীয় বারের মতো নারীদের সাফে নেপালকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের হাজার হাজার দর্শককে স্তব্ধ করে টানা দ্বিতীয় বারের মতো নারীদের সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো। গত আসরেও তারা বাংলাদেশের কাছে শিরোপা হারিয়েছিল।নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখল তারা। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে নিজেদের নিয়ে গেল অনন্য এক উচ্চতায়।
এবারের দলটি নিয়ে অভিযোগের কমতি ছিল না। শোনা যায় মাঠের ফুটবলের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খ্যাতি অর্জন করতেই বেশি তোড়জোড় তাদের। কিন্তু দিনশেষে এই মেয়েরা সমালোচকদের ভুল প্রমাণ করলেন আরও।

বাংলাদেশ অধিনায়ক আগেই জানিয়ে রেখেছিলেন ফাইনাল জয় গতবারের মতো এতো সহজ হবে না। দিনশেষে ঠিক সেটাই হলো। সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচ রং ছড়াতে শুরু করে। প্রথমার্ধে ক্রসবারের বাধায় এগিয়ে যাওয়া হলো না দুই দলের। দ্বিতীয়ার্ধে লড়াই চললো সমানতালে। বাংলাদেশের হয়ে গোল করলেন মনিকা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা। ম্যাচে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত সমর্থকদের সামনে আবারও হতাশার গল্প লিখল নেপালের মেয়েরা।

দ্বিতীয় মিনিটে গীতা রানার ভুলে গোল হজম করতে বসেছিল নেপাল। গোলকিক নিতে এসে পিছলে পড়ে ঠিকঠাক শট নিতে পারেননি। বক্সের বাইরে থাকা তহুরা খাতুন বল পেয়ে জালে পাঠানোর উদ্দেশ্যে শট নেন। কিন্তু ক্রসবারে লেগে বল ফিরে আসে। ফিরতি বলে তহুরার হেড নেপালের গোলরক্ষ আঞ্জিলা সুব্বুর গ্লাভসে জমা পড়লে রক্ষা পায় নেপাল।

ক্রসবারের বাধায় এগিয়ে যাওয়া হয়নি নেপালেরও। ম্যাচের ১০ মিনিটে মাঝ মাঠ থেকে সাবিত্রা ভান্ডারির উদ্দেশ্যে মাঝ মাঠ থেকে ‍উঁচু পাস বাড়ান প্রীতি। বক্সের ভেতর ঢোকা বল ফিরিয়ে দেন গোলরক্ষক রূপনা চাকমা। ফিরতি বলে সাবিত্রার ক্রস বক্সের বাইরে পেয়ে যান আমিসা। তার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেললেও প্রথমার্ধ শেষ হয়েছে অবিচ্ছিন্ন থেকে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দুই দল। ৫২ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের বাইরে তহুরার উদ্দেশ্যে পাস দেন সাবিনা। তবে বল পান নেপালের ফুটবলার রানা মাগার। তার ভুল পাসের সুযোগ নিতে ভুল করেননি মনিকা চাকমা। তাকে ঠেকানোর জন্য নেপাল গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসলেও লাভ হয়নি। জটলার মধ্য থেকেও মনিকা ঠিকই বল জালে জড়ান।

সমতায় ফিরতে সময় নেয়নি নেপাল। চার মিনিটের ব্যবধানে আমিশা কার্কির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। প্রীতির থ্রু বল ধরে বক্সের কাছে বল পেয়ে যান আমিশা। একাই বল নিয়ে বক্সে ঢুকে রূপনাকে বোকা বানান তিনি। ৬০ মিনিটে অল্পের জন্যে এগিয়ে যাওয়া হয়নি নেপালের। সাবিত্রা ভান্ডারির শট অল্পের জন্য সাইড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

৬৭ মিনিটে মারিয়ার বুলেট গতির শট ঝাপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন নেপালের গোলরক্ষক। ঋতুপর্ণার পাস থেকে বক্সের বাইরে বল পান মারিয়া। সেখান থেকেই জোরালো শট নেন তিনি। কিন্তু লাভ হয়নি তাতে।

৮১ মিনিটে বাংলাদেশের ত্রাতা হয়ে আবির্ভূত হলেন ঋতুপর্ণা চাকমা। বাঁ প্রান্তের দুরূহ কোণ থেকে দারুণ এক শট নেন তিনি। সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন নেপাল গোলরক্ষকও। কিন্তু বল তার হাত ছুঁয়ে ঠিকই জালে প্রবেশ করে। গোলের পর নেপালি দর্শকদের চুপ থাকার নির্দেশ দেন ঋতু। শেষ পর্যন্ত চুপিসারেই মাঠ ছাড়তে নেপালকে। খেলার বাকি সময়ে চেষ্টা করেও আর ম্যাচ ফিরতে পারেনি স্বাগতিকরা।
ক্রীড়া ডেস্ক,বুধবার ৩০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা দ্বিতীয় বারের মতো নারীদের সাফে নেপালকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের হাজার হাজার দর্শককে স্তব্ধ করে টানা দ্বিতীয় বারের মতো নারীদের সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো। গত আসরেও তারা বাংলাদেশের কাছে শিরোপা হারিয়েছিল।নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখল তারা। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে নিজেদের নিয়ে গেল অনন্য এক উচ্চতায়।
এবারের দলটি নিয়ে অভিযোগের কমতি ছিল না। শোনা যায় মাঠের ফুটবলের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খ্যাতি অর্জন করতেই বেশি তোড়জোড় তাদের। কিন্তু দিনশেষে এই মেয়েরা সমালোচকদের ভুল প্রমাণ করলেন আরও।

বাংলাদেশ অধিনায়ক আগেই জানিয়ে রেখেছিলেন ফাইনাল জয় গতবারের মতো এতো সহজ হবে না। দিনশেষে ঠিক সেটাই হলো। সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচ রং ছড়াতে শুরু করে। প্রথমার্ধে ক্রসবারের বাধায় এগিয়ে যাওয়া হলো না দুই দলের। দ্বিতীয়ার্ধে লড়াই চললো সমানতালে। বাংলাদেশের হয়ে গোল করলেন মনিকা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা। ম্যাচে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত সমর্থকদের সামনে আবারও হতাশার গল্প লিখল নেপালের মেয়েরা।

দ্বিতীয় মিনিটে গীতা রানার ভুলে গোল হজম করতে বসেছিল নেপাল। গোলকিক নিতে এসে পিছলে পড়ে ঠিকঠাক শট নিতে পারেননি। বক্সের বাইরে থাকা তহুরা খাতুন বল পেয়ে জালে পাঠানোর উদ্দেশ্যে শট নেন। কিন্তু ক্রসবারে লেগে বল ফিরে আসে। ফিরতি বলে তহুরার হেড নেপালের গোলরক্ষ আঞ্জিলা সুব্বুর গ্লাভসে জমা পড়লে রক্ষা পায় নেপাল।

ক্রসবারের বাধায় এগিয়ে যাওয়া হয়নি নেপালেরও। ম্যাচের ১০ মিনিটে মাঝ মাঠ থেকে সাবিত্রা ভান্ডারির উদ্দেশ্যে মাঝ মাঠ থেকে ‍উঁচু পাস বাড়ান প্রীতি। বক্সের ভেতর ঢোকা বল ফিরিয়ে দেন গোলরক্ষক রূপনা চাকমা। ফিরতি বলে সাবিত্রার ক্রস বক্সের বাইরে পেয়ে যান আমিসা। তার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেললেও প্রথমার্ধ শেষ হয়েছে অবিচ্ছিন্ন থেকে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দুই দল। ৫২ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের বাইরে তহুরার উদ্দেশ্যে পাস দেন সাবিনা। তবে বল পান নেপালের ফুটবলার রানা মাগার। তার ভুল পাসের সুযোগ নিতে ভুল করেননি মনিকা চাকমা। তাকে ঠেকানোর জন্য নেপাল গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসলেও লাভ হয়নি। জটলার মধ্য থেকেও মনিকা ঠিকই বল জালে জড়ান।

সমতায় ফিরতে সময় নেয়নি নেপাল। চার মিনিটের ব্যবধানে আমিশা কার্কির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। প্রীতির থ্রু বল ধরে বক্সের কাছে বল পেয়ে যান আমিশা। একাই বল নিয়ে বক্সে ঢুকে রূপনাকে বোকা বানান তিনি। ৬০ মিনিটে অল্পের জন্যে এগিয়ে যাওয়া হয়নি নেপালের। সাবিত্রা ভান্ডারির শট অল্পের জন্য সাইড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

৬৭ মিনিটে মারিয়ার বুলেট গতির শট ঝাপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন নেপালের গোলরক্ষক। ঋতুপর্ণার পাস থেকে বক্সের বাইরে বল পান মারিয়া। সেখান থেকেই জোরালো শট নেন তিনি। কিন্তু লাভ হয়নি তাতে।

৮১ মিনিটে বাংলাদেশের ত্রাতা হয়ে আবির্ভূত হলেন ঋতুপর্ণা চাকমা। বাঁ প্রান্তের দুরূহ কোণ থেকে দারুণ এক শট নেন তিনি। সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন নেপাল গোলরক্ষকও। কিন্তু বল তার হাত ছুঁয়ে ঠিকই জালে প্রবেশ করে। গোলের পর নেপালি দর্শকদের চুপ থাকার নির্দেশ দেন ঋতু। শেষ পর্যন্ত চুপিসারেই মাঠ ছাড়তে নেপালকে। খেলার বাকি সময়ে চেষ্টা করেও আর ম্যাচ ফিরতে পারেনি স্বাগতিকরা।
ক্রীড়া ডেস্ক,বুধবার ৩০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock