রাজধানীর মিরপুরের পল্লবীতে মাদক কারবারিদের মধ্যে দুপক্ষের গুলি বিনিময়ে এক নারী নিহত হয়েছেন।বুধবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া তিনটার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মিরপুর পল্লবীর এলাকায় মাদক কারবারিদের মধ্যে গোলাগুলিতে বাসার সামনে থাকা এক নারীর মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত নারীর নাম আয়েশা আক্তার (২৬)। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
একাধিক সূত্র থেকে জানা যায়, মাদক কারবারি মামুন অপর সন্ত্রাসী মোমিন নামে একজনকে গুলি করলে, সে গুলি গিয়ে ওই নারীর মাথায় লাগে।
ঢাকা,বুধবার ৩০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















