চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর পরিবর্তে ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ থানার উল্টো পাশে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থানার উল্টো পাশে বিক্ষোভ ও সমাবেশ শুরু হয়েছে।
৩৫ প্রত্যাশীদের সমাবেশ সকাল সাড়ে ১০টার শুরু করার কথা থাকলেও পুলিশের বাধার কারণে কিছুটা দেরিতে শাহবাগ মূল চত্বর থেকে টিএসসির দিকে সমাবেশ করছেন শিক্ষার্থীরা।
এদিন শাহবাগ জাদুঘরের সামনে বিএনপির যুবদলের একটি সমাবেশ হওয়ার জন্য প্রস্তুতি নিতে দেখা যায়।
শাহবাগ থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, এখানে আরেকটি সমাবেশ শুরু হবে, তাই বিশৃঙ্খলা এবং জনভোগান্তির কথা বিবেচনা করে তাদেরকে টিএসসির দিকে সরে সমাবেশ করতে বলা হয়েছে।
এ সময় ৩৫ প্রত্যাশীরা জানান, তারা শাহবাগ থানা থেকে সমাবেশের অনুমতি নিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, সমাবেশের আবেদন করা হলেও অনুমতি দেওয়া হয়নি।
ঢাকা,বুধবার ৩০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















