ইমামগণ সমাজের অন্যতম চালিকাশক্তি-ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইমামগণ সমাজের অন্যতম চালিকাশক্তি। সবখানেই সামাজিক একটি শক্তি আছে। এই সামাজিক শক্তির নেতা হচ্ছে ওলামায়ে কেরামেরা।

আজ(মঙ্গলবার) দিনাজপুরে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণরত ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এসকল মসজিদের ইমামেরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর পাশাপাশি জুমার দিনে খুতবা দেন। তারা মানুষকে সততা, নৈতিকতা, ন্যায়পরায়নতা, পিতামাতা ও প্রতিবেশির হক, সদাচরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা বাল্যবিবাহ, যৌতুক, মাদক প্রভৃতি বিষয়ে মানুষকে সচেতন করেন। ইমামদের ভূমিকা সমাজের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ইমামদের সাথে জনগণের সম্পৃক্ততা অত্যন্ত নিবিড়। তারা ধর্মীয় জ্ঞানে আলোকে জনগণকে আলোকিত করেন, সঠিক পথ দেখান। জনগণও ইমামকে শ্রদ্ধা করে, সম্মান দেখায়।

ড. খালিদ বলেন, ইমামদের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ইমামদের সামনে সমাজিক অগ্রগতিতে অবদান রাখার সুযোগ অবারিত হয়। তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের মাঝেও অর্জিত জ্ঞান সঞ্চারিত করে থাকেন। তাদের এ ভূমিকা সমাজ ও দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে।

মহানবী (স.) বিদায় হজের ভাষণের উদ্ধৃতি দিয়ে ড. খালিদ বলেন, ইমামগণ ১ হাজার ৫০০ বছর ধরে আল্লাহ ও রাসূলের বাণী পৌঁছানোর দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁরা আসমানের কথা যেমন বলেন, তেমনি জমিনের কথাও বলেন। জমিনের ওপরের মানুষের কল্যাণের কথাও বলেন। ইমামেরা দুর্নীতি প্রতিরোধ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতেও প্রয়াস চালিয়ে যান।

ইসলামিক ফাউণ্ডেশন রংপুরের বিভাগীয় পরিচালক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ মতবিনিময় দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মোঃ আলমগীর হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান প্রমুখ বক্তৃতা করেন।

পরে উপদেষ্টা দিনাজপুর সম্মিলিত কওমী পরিষদের আয়োজনে জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে হজ ও উমরাহ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এতে উপদেষ্টা এবারের হজ প্যাকেজকে যৌক্তিক ও বাস্তবসম্মত করার প্রত্যয় ব্যক্ত করেন।
দিনাজপুর,মঙ্গলবার ২৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমামগণ সমাজের অন্যতম চালিকাশক্তি-ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইমামগণ সমাজের অন্যতম চালিকাশক্তি। সবখানেই সামাজিক একটি শক্তি আছে। এই সামাজিক শক্তির নেতা হচ্ছে ওলামায়ে কেরামেরা।

আজ(মঙ্গলবার) দিনাজপুরে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণরত ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এসকল মসজিদের ইমামেরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর পাশাপাশি জুমার দিনে খুতবা দেন। তারা মানুষকে সততা, নৈতিকতা, ন্যায়পরায়নতা, পিতামাতা ও প্রতিবেশির হক, সদাচরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা বাল্যবিবাহ, যৌতুক, মাদক প্রভৃতি বিষয়ে মানুষকে সচেতন করেন। ইমামদের ভূমিকা সমাজের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ইমামদের সাথে জনগণের সম্পৃক্ততা অত্যন্ত নিবিড়। তারা ধর্মীয় জ্ঞানে আলোকে জনগণকে আলোকিত করেন, সঠিক পথ দেখান। জনগণও ইমামকে শ্রদ্ধা করে, সম্মান দেখায়।

ড. খালিদ বলেন, ইমামদের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ইমামদের সামনে সমাজিক অগ্রগতিতে অবদান রাখার সুযোগ অবারিত হয়। তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের মাঝেও অর্জিত জ্ঞান সঞ্চারিত করে থাকেন। তাদের এ ভূমিকা সমাজ ও দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে।

মহানবী (স.) বিদায় হজের ভাষণের উদ্ধৃতি দিয়ে ড. খালিদ বলেন, ইমামগণ ১ হাজার ৫০০ বছর ধরে আল্লাহ ও রাসূলের বাণী পৌঁছানোর দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁরা আসমানের কথা যেমন বলেন, তেমনি জমিনের কথাও বলেন। জমিনের ওপরের মানুষের কল্যাণের কথাও বলেন। ইমামেরা দুর্নীতি প্রতিরোধ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতেও প্রয়াস চালিয়ে যান।

ইসলামিক ফাউণ্ডেশন রংপুরের বিভাগীয় পরিচালক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ মতবিনিময় দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মোঃ আলমগীর হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান প্রমুখ বক্তৃতা করেন।

পরে উপদেষ্টা দিনাজপুর সম্মিলিত কওমী পরিষদের আয়োজনে জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে হজ ও উমরাহ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এতে উপদেষ্টা এবারের হজ প্যাকেজকে যৌক্তিক ও বাস্তবসম্মত করার প্রত্যয় ব্যক্ত করেন।
দিনাজপুর,মঙ্গলবার ২৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock