ব্যাংক অথবা আয়কর অফিসে গিয়ে আয়কর জমা দেয়ার পরিবর্তে ঘরে বসে আয়কর জমা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।আপনাদের দেয়া কর দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই এ আয়কর কোনো ঝামেলাবিহীনভাবে দেয়ার জন্য, আমরা ঘরে বসে আয়কর রিটার্ন জমার ব্যবস্থা গ্রহণ করেছি। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেয়া বা আয়কর অফিসে গিয়ে রির্টান জমা দেয়ার ঝামেলা করতে হবে না।এছাড়া, দেশের অন্যান্য সকলকে অনলাইনে আয়কর জমা দেয়ার জন্য উৎসাহিত করা হয়েছে বলেও জানান তিনি।
কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি কত বেশি আয়কর অনলাইনে জমা দিবেন, তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে। এজন্য জেলায় জেলায় প্রতিযোগিতা তৈরি করার আহ্বানও জানিয়েছেন তিনি।
এছাড়া, অনলাইনে আয়কর জমা দিতে করদাতাদের সাহায্য করার জন্য তরুণ-তরুণীদের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
ঢাকা,সোমবার ২৮ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















