সাবেক ডিসি মশিউর রহমান ও এডিসি মোস্তফা কামালসহ পাঁচজনের নামে হত্যাচেষ্টা মামলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ডিবির লালবাগ জোনের সাবেক ডিসি মশিউর রহমান ও এডিসি মোস্তফা কামালসহ পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে ভুক্তভোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী আজম বাদী হয়ে এ মামলা করেন।

বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জহির রায়হান জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিরা হলেন- ডিবির কোতোয়ালি জোনের সাবেক এডিসি ইয়াসির আরাফাত, লালবাগ জোনের পুলিশ পরিদর্শক শের আলম ও পুলিশের উপ-পরিদর্শক পলাশ চৌধুরী দীপন।

মামলার আরজিতে বলা হয়, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ২০২৩ সালের ২৭ জুলাই বাদী সাবেক কাউন্সিলর আশরাফ আলী আজম বাসায় ঘুমন্ত থাকা অবস্থায় ডিবি লালবাগ জোনের তৎকালীন ডিসি মশিউর রহমান ও এডিসি মোস্তফা কামালের নেতৃত্বে বাকি আসামিসহ ২০ থেকে ২৫ জন ডিবি পুলিশ ঘেরাও করে। এরপর দারোয়ানকে মারধর ও কেচি গেটের তালা ভেঙে বাসায় প্রবেশ করে। বাসায় থাকা স্ত্রী ও ছেলে ব্যারিস্টার মীর মুহতাসিমের সামনে বাদী মীর আজমকে টেনে-হিঁচড়ে বের করেন। বাদী যেতে না চাইলে দুই তালার বাসার দরজা থেকে মারধর ও ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়। এ সময় সাবেক কাউন্সিলর মীর আলী আজমের কোমরের হাড় ভেঙে যায়।

পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় দীর্ঘ ৬ মাস ধরে চিকিৎসাধীন থেকে একটু সুস্থ হলেও স্বাভাবিকভাবে হাঁটতে অক্ষম বলে অভিযোগ করেন বাদী।
ঢাকা,রোববার ২৭ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ডিসি মশিউর রহমান ও এডিসি মোস্তফা কামালসহ পাঁচজনের নামে হত্যাচেষ্টা মামলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ডিবির লালবাগ জোনের সাবেক ডিসি মশিউর রহমান ও এডিসি মোস্তফা কামালসহ পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে ভুক্তভোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী আজম বাদী হয়ে এ মামলা করেন।

বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জহির রায়হান জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিরা হলেন- ডিবির কোতোয়ালি জোনের সাবেক এডিসি ইয়াসির আরাফাত, লালবাগ জোনের পুলিশ পরিদর্শক শের আলম ও পুলিশের উপ-পরিদর্শক পলাশ চৌধুরী দীপন।

মামলার আরজিতে বলা হয়, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ২০২৩ সালের ২৭ জুলাই বাদী সাবেক কাউন্সিলর আশরাফ আলী আজম বাসায় ঘুমন্ত থাকা অবস্থায় ডিবি লালবাগ জোনের তৎকালীন ডিসি মশিউর রহমান ও এডিসি মোস্তফা কামালের নেতৃত্বে বাকি আসামিসহ ২০ থেকে ২৫ জন ডিবি পুলিশ ঘেরাও করে। এরপর দারোয়ানকে মারধর ও কেচি গেটের তালা ভেঙে বাসায় প্রবেশ করে। বাসায় থাকা স্ত্রী ও ছেলে ব্যারিস্টার মীর মুহতাসিমের সামনে বাদী মীর আজমকে টেনে-হিঁচড়ে বের করেন। বাদী যেতে না চাইলে দুই তালার বাসার দরজা থেকে মারধর ও ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়। এ সময় সাবেক কাউন্সিলর মীর আলী আজমের কোমরের হাড় ভেঙে যায়।

পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় দীর্ঘ ৬ মাস ধরে চিকিৎসাধীন থেকে একটু সুস্থ হলেও স্বাভাবিকভাবে হাঁটতে অক্ষম বলে অভিযোগ করেন বাদী।
ঢাকা,রোববার ২৭ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock