আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফের নির্বাচন

আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফের নির্বাচন। শনিবার (২৬ অক্টোবর) ২১টি পদের জন্য এ নির্বাচনি লড়াইয়ে নামছেন ৪৬ জন।

নির্বাচন অনুষ্ঠিত হবে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে। নির্বাচনে বাফুফের ১৩৩ জন কাউন্সিলর ভোট দেবেন। তাদের ভোটে নির্বাচিত হবেন সভাপতি, সহ-সভাপতি ও সদস্য পদের জন্য লড়াইয়ে নামা প্রার্থীরা।

এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। যোগ্য ব্যক্তিকেই দায়িত্বে বসানোর আহবান প্রার্থীদের। নির্বাচন কেন্দ্র পরিদর্শনের পর সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

এদিকে এ নির্বাচনের মাধ্যমে অবসান হতে চলেছে কাজী সালাউদ্দিন–যুগের। টানা ১৬ বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ছিলেন সাবেক তারকা ফুটবলার সালাউদ্দিন। কিন্তু এবার তিনি নির্বাচনেই দাঁড়াননি।

এবার বাফুফের নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নিবাচিত হয়েছেন ইমরুল হাসান। তাই লড়াই হবে সভাপতি, সহ সভাপতি ও সদস্য পদে।

সভাপতি পদে লড়াই করছেন দুজন। দুবারের সহ-সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে লড়াইটা দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমানের।

এছাড়া চারটি সহ-সভাপতি পদের জন্য ছয়জন। এই পদে লড়ছেন নাসের শাহরিয়ার জাহেদি। যশোরের সনামধন্য শামস উল হুদা ফুটবল একাডেমির চেয়ারম্যান তিনি। জেলার গণ্ডি পেরিয়ে এবার ফুটবলে সুরভী ছড়াতে আসতে চান বাফুফেতে।

এছাড়া ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করবেন। বাফুফে নির্বাচনে এবার আকর্ষণ ও প্রতিদ্বন্দ্বিতা মূলত সদস্য পদে। এই পদে প্রার্থী হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক, তারকা ফুটবলার, সংগঠক, ব্যবসায়ী এবং সমর্থকও।
ক্রীড়া ডেস্ক,শনিবার ২৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফের নির্বাচন

আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফের নির্বাচন। শনিবার (২৬ অক্টোবর) ২১টি পদের জন্য এ নির্বাচনি লড়াইয়ে নামছেন ৪৬ জন।

নির্বাচন অনুষ্ঠিত হবে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে। নির্বাচনে বাফুফের ১৩৩ জন কাউন্সিলর ভোট দেবেন। তাদের ভোটে নির্বাচিত হবেন সভাপতি, সহ-সভাপতি ও সদস্য পদের জন্য লড়াইয়ে নামা প্রার্থীরা।

এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। যোগ্য ব্যক্তিকেই দায়িত্বে বসানোর আহবান প্রার্থীদের। নির্বাচন কেন্দ্র পরিদর্শনের পর সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

এদিকে এ নির্বাচনের মাধ্যমে অবসান হতে চলেছে কাজী সালাউদ্দিন–যুগের। টানা ১৬ বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ছিলেন সাবেক তারকা ফুটবলার সালাউদ্দিন। কিন্তু এবার তিনি নির্বাচনেই দাঁড়াননি।

এবার বাফুফের নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নিবাচিত হয়েছেন ইমরুল হাসান। তাই লড়াই হবে সভাপতি, সহ সভাপতি ও সদস্য পদে।

সভাপতি পদে লড়াই করছেন দুজন। দুবারের সহ-সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে লড়াইটা দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমানের।

এছাড়া চারটি সহ-সভাপতি পদের জন্য ছয়জন। এই পদে লড়ছেন নাসের শাহরিয়ার জাহেদি। যশোরের সনামধন্য শামস উল হুদা ফুটবল একাডেমির চেয়ারম্যান তিনি। জেলার গণ্ডি পেরিয়ে এবার ফুটবলে সুরভী ছড়াতে আসতে চান বাফুফেতে।

এছাড়া ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করবেন। বাফুফে নির্বাচনে এবার আকর্ষণ ও প্রতিদ্বন্দ্বিতা মূলত সদস্য পদে। এই পদে প্রার্থী হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক, তারকা ফুটবলার, সংগঠক, ব্যবসায়ী এবং সমর্থকও।
ক্রীড়া ডেস্ক,শনিবার ২৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO