বিএনপি নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে-তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিএনপি নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে। তাদেরকে নির্মূল করতে হবে। তারা পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করছে। বিএনপি না থাকলে দেশ স্বপ্নের পথে আরও আগেই এগিয়ে যেতো এ ছাড়া সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচারে সরকার বদ্ধপরিকর বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত বিজয় র‍্যালির উদ্বোধনের পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষকে হত্যা করেছে, গ্রামে গ্রামে ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এখন বাংলাদেশে নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। কারণ তারা আজকে নিরীহ মানুষের ওপর বোমা নিক্ষেপ করছে, সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে, গাড়ি-ঘোড়ায় আগুন দিচ্ছে, এমনকি ট্রেন লাইন উপড়ে ফেলছে। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের ব্রিজ কালভার্ট উড়িয়ে দিয়েছিল পরাজয়ের আগে, ঠিক একইভাবে নব হানাদার হিসেবে বিএনপি-জামায়াত আজ আবির্ভূত হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আজকে পাকিস্তান আমাদের দেখে দীর্ঘশ্বাস ছাড়ে। যখন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, তখন পাকিস্তানের অনেকে আত্মতৃপ্তির জন্য বলেছে, বাঙালিরা চলে গেছে ভালো হয়েছে। আজকে পাকিস্তানিরা বলে, দয়া করে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও। এখানেই বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ গঠন ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনার সার্থকতা। আমরা অর্থনৈতিক সূচক, মানব উন্নয়ন সূচক, সামজিক সূচক, স্বাস্থ্য সূচকসহ সমস্ত সূচকে আমরা পাকিস্তানকে পেছনে ফেলেছি। আমরা ভারতকেও সামজিক সূচক, মানব উন্নয়ন সূচকে, স্বাস্থ্য সূচকে পেছনে ফেলেছি। জিডিপিতে ২০২১ সালে আমরা ভারতকে পেছনে ফেলেছিলাম।

বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমরা পৃথিবীর ৯১তম দেশ। কিন্তু আমরা ধান উৎপাদনে পৃথিবীতে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে পৃথিবীতে তৃতীয়, সবজি উৎপাদনে পৃথিবীতে চতুর্থ, আলু উৎপাদনে পৃথিবীতে সপ্তম। এগুলো কোনো জাদুর কারণে হয়নি। এগুলো হয়েছে জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে।

তিনি বলেন, আজকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। আমাদের এ অগ্রযাত্রা আরও অনেক দূর হতে পারতো যদি বাংলাদেশে নেতিবাচক রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি না থাকতো। এই দুটি বিষয় না থাকলে আজকে বাংলাদেশ বহুদূর এগিয়ে যেতে পারতো।

তথ্যমন্ত্রী আরও বলেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের যেভাবে পেটানো হয়েছে আমি তার ধিক্কার জানাই। আপনারা (সাংবাদিক) বিচারের কথা বলেছেন, প্রত্যেকের বিচার হবে। আপনারা দেখতে পাচ্ছে প্রত্যেকের বিচার হচ্ছে, রায় হচ্ছে।এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ-সভাপতি এম এ কুদ্দুস, মানিক লাল ঘোষ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ।
ঢাকা,শনিবার ১৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে-তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিএনপি নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে। তাদেরকে নির্মূল করতে হবে। তারা পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করছে। বিএনপি না থাকলে দেশ স্বপ্নের পথে আরও আগেই এগিয়ে যেতো এ ছাড়া সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচারে সরকার বদ্ধপরিকর বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত বিজয় র‍্যালির উদ্বোধনের পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষকে হত্যা করেছে, গ্রামে গ্রামে ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এখন বাংলাদেশে নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। কারণ তারা আজকে নিরীহ মানুষের ওপর বোমা নিক্ষেপ করছে, সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে, গাড়ি-ঘোড়ায় আগুন দিচ্ছে, এমনকি ট্রেন লাইন উপড়ে ফেলছে। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের ব্রিজ কালভার্ট উড়িয়ে দিয়েছিল পরাজয়ের আগে, ঠিক একইভাবে নব হানাদার হিসেবে বিএনপি-জামায়াত আজ আবির্ভূত হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আজকে পাকিস্তান আমাদের দেখে দীর্ঘশ্বাস ছাড়ে। যখন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, তখন পাকিস্তানের অনেকে আত্মতৃপ্তির জন্য বলেছে, বাঙালিরা চলে গেছে ভালো হয়েছে। আজকে পাকিস্তানিরা বলে, দয়া করে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও। এখানেই বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ গঠন ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনার সার্থকতা। আমরা অর্থনৈতিক সূচক, মানব উন্নয়ন সূচক, সামজিক সূচক, স্বাস্থ্য সূচকসহ সমস্ত সূচকে আমরা পাকিস্তানকে পেছনে ফেলেছি। আমরা ভারতকেও সামজিক সূচক, মানব উন্নয়ন সূচকে, স্বাস্থ্য সূচকে পেছনে ফেলেছি। জিডিপিতে ২০২১ সালে আমরা ভারতকে পেছনে ফেলেছিলাম।

বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমরা পৃথিবীর ৯১তম দেশ। কিন্তু আমরা ধান উৎপাদনে পৃথিবীতে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে পৃথিবীতে তৃতীয়, সবজি উৎপাদনে পৃথিবীতে চতুর্থ, আলু উৎপাদনে পৃথিবীতে সপ্তম। এগুলো কোনো জাদুর কারণে হয়নি। এগুলো হয়েছে জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে।

তিনি বলেন, আজকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। আমাদের এ অগ্রযাত্রা আরও অনেক দূর হতে পারতো যদি বাংলাদেশে নেতিবাচক রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি না থাকতো। এই দুটি বিষয় না থাকলে আজকে বাংলাদেশ বহুদূর এগিয়ে যেতে পারতো।

তথ্যমন্ত্রী আরও বলেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের যেভাবে পেটানো হয়েছে আমি তার ধিক্কার জানাই। আপনারা (সাংবাদিক) বিচারের কথা বলেছেন, প্রত্যেকের বিচার হবে। আপনারা দেখতে পাচ্ছে প্রত্যেকের বিচার হচ্ছে, রায় হচ্ছে।এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ-সভাপতি এম এ কুদ্দুস, মানিক লাল ঘোষ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ।
ঢাকা,শনিবার ১৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO