প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ ৩ নেতা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ ৩ নেতা। বুধবার (২৩ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান।

রাষ্ট্রপতি ইস্যুতে স্পেসিফিক কোনো আলোচনা হয়নি জানিয়ে নজরুল ইসলাম বলেন, দেশে যেন নতুন করে কোনো রাজনৈতিক সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কাজগুলো দ্রুততর করা এবং জনগণের চলমান সংকটগুলো দ্রুত নিরসন করতে প্রধান উপদেষ্টাকে বলেছি।বিএনপির এ নেতা বলেন, দীর্ঘদিন লড়াই করে, বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি, এই পরিবর্তন সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা দরকার। কেউ যাতে কোনোভাবে দেশে নতুন করে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট তৈরি করতে না পারে, এ ব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে।

নজরুল ইসলাম খান আরও বলেন, পতিত স্বৈরাচারের দোসররা যদি কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস করে তাহলে আমরা গণতন্ত্রকামী এবং আন্দোলনরত রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করবো।এদিকে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।

প্রেস সচিব জানান, বিএনপি’র সঙ্গে যে বৈঠক হয়েছে সেটা চলমান সংলাপের একটা অংশ।
ঢাকা,বুধবার ২৩ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ ৩ নেতা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ ৩ নেতা। বুধবার (২৩ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান।

রাষ্ট্রপতি ইস্যুতে স্পেসিফিক কোনো আলোচনা হয়নি জানিয়ে নজরুল ইসলাম বলেন, দেশে যেন নতুন করে কোনো রাজনৈতিক সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কাজগুলো দ্রুততর করা এবং জনগণের চলমান সংকটগুলো দ্রুত নিরসন করতে প্রধান উপদেষ্টাকে বলেছি।বিএনপির এ নেতা বলেন, দীর্ঘদিন লড়াই করে, বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি, এই পরিবর্তন সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা দরকার। কেউ যাতে কোনোভাবে দেশে নতুন করে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট তৈরি করতে না পারে, এ ব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে।

নজরুল ইসলাম খান আরও বলেন, পতিত স্বৈরাচারের দোসররা যদি কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস করে তাহলে আমরা গণতন্ত্রকামী এবং আন্দোলনরত রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করবো।এদিকে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।

প্রেস সচিব জানান, বিএনপি’র সঙ্গে যে বৈঠক হয়েছে সেটা চলমান সংলাপের একটা অংশ।
ঢাকা,বুধবার ২৩ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO