রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র ইস্যুতে দেয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যকে ঘিরে বাড়ছে উত্তেজনা।মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করেন।এতে বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পরে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনে থেকে সরে গেলেন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সরে যান তারা। তবে এমন সময় বিক্ষোভকারীদের একটি দল বঙ্গভবনের সামনে থাকা ব্যারিকেড ভেঙে এগোতে চায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের হাতাহাতি হয়।

এ সময় এক পুলিশ সদস্য মারধরের শিকার হন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ধাওয়া করে, সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তায় চার ঘণ্টা অবস্থান শেষে রাত সাড়ে ৮টার দিকে সরে যান জুলাই-আগস্টে আহত ছাত্রদের সংগঠন রক্তিম জুলাইয়ের সদস্যরা।

চলে যাওয়ার আগে রক্তিম জুলাইয়ের নেতৃত্বে থাকা সালমান হোসাইন ও সাইফুদ্দিন বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করেছি। তারা শহীদ মিনারে সমাবেশ করে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। আমাদেরও তারা অনুরোধ করেছেন।

তারা বলেন, আমরা আজকের মতো চলে যাচ্ছি। কিন্তু ওই সময়ের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে আবারো আসব।
ঢাকা,মঙ্গলবার ২২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র ইস্যুতে দেয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যকে ঘিরে বাড়ছে উত্তেজনা।মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করেন।এতে বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পরে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনে থেকে সরে গেলেন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সরে যান তারা। তবে এমন সময় বিক্ষোভকারীদের একটি দল বঙ্গভবনের সামনে থাকা ব্যারিকেড ভেঙে এগোতে চায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের হাতাহাতি হয়।

এ সময় এক পুলিশ সদস্য মারধরের শিকার হন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ধাওয়া করে, সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তায় চার ঘণ্টা অবস্থান শেষে রাত সাড়ে ৮টার দিকে সরে যান জুলাই-আগস্টে আহত ছাত্রদের সংগঠন রক্তিম জুলাইয়ের সদস্যরা।

চলে যাওয়ার আগে রক্তিম জুলাইয়ের নেতৃত্বে থাকা সালমান হোসাইন ও সাইফুদ্দিন বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করেছি। তারা শহীদ মিনারে সমাবেশ করে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। আমাদেরও তারা অনুরোধ করেছেন।

তারা বলেন, আমরা আজকের মতো চলে যাচ্ছি। কিন্তু ওই সময়ের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে আবারো আসব।
ঢাকা,মঙ্গলবার ২২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock