বন্দরে অপহরণের পর মুক্তিপণ আদায় চক্রের নারী সদস্যসহ ০৫ জন অপহরণকারী গ্রেফতার

বন্দরে অপহরণের পর মুক্তিপণ আদায় চক্রের নারী সদস্যসহ ০৫ জন
অপহরণকারী র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার এবং তাদের হেফাজত হতে অপহৃত ভিকটিম উদ্ধার।

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, অপহরণকারী, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা, বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতার ও চাঞ্চল্যকর মামলা তদন্তে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
২। র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ কর্তৃক একটি বিশেষ অভিযানে ২০ অক্টোবর ২০২৪ ইং তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আনন্দনগর বাইতুন নুর জামে মসজিদ এলাকা হতে অপহরণের পর মুক্তিপণ আদায় চক্রের নারী সদস্যসহ ০৫ জন অপহরণকারী গ্রেফতার এবং তাদের হেফাজত হতে অপহৃত ভিকটিম উদ্ধার। গ্রেফতারকৃতরা হলোঃ ১। ইউনুস আলী (৩৪), পিতা-মমসুর আলী, ২। মার্জিয়া বেগম (২৫), স্বামী-খদর আলী, পিত-মৃত শুকুর আলী, উভয় স্থায়ী সাং-উক্তিরপাড়, থানা-শান্তিগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, উভয় এ/পি-বাইতুন নুর জামে মসজিদের পূর্ব পাশে আলী আকবর এর বাড়ীর ভাড়াটিয়া, আনন্দনগর, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ হাসান (২২), পিতা-আনসু মিয়া, সাং-সরাইল, আনন্দনগর, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মোঃ নাজমুল (২৮), পিতা-আনজুম মিয়া, সাং-সরাইল, আনন্দনগর, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, ৫। মোঃ জহিরুল ইসলাম (৩২), পিতা-মোঃ গোলাজার হোসেন, সাং-চাপাতলী, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ।
৩। প্রাথমিক অনুসন্ধানে জানা যা যে, সুনামগঞ্জ জেলার ছাতক থানার জিয়াপুর গ্রামের মো: মইনুল করিমের ছোট ছেলে মো: রাহিম (১৮) আনুমানিক দুই মাস পূর্বে কাজের সন্ধানে নারায়ণগঞ্জ আসেন।
নারায়ণগঞ্জের বন্দরে ইউনুস আলী (৩৪) নামের একজনের সাথে পরিচয় হয়। পরিচয়ের পর তারা একত্রে কৃষি কাজে দিনমজুর হিসেবে কাজ শুরু করেন। প্রায় দুই মাস কাজের মজুরির জমা করা টাকাগুলো মোঃ রাহিম নিজের কাছে রাখলে ইউনুস আলী সেই টাকাগুলো দাবি করে। মোঃ রাহিম দিতে না চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে গত ১৫/১০/২০২৪ ইং তারিখ রাত্রি ১০:৩০ ঘটিকার সময় মোঃ রাহিম তার জমানো টাকাগুলো নিয়ে তার নিজ বাড়িতে চলে যাওয়ার জন্য মদনপুর বাস স্ট্যান্ড যায়। একই তারিখ রাত্রি ১১:০০ ঘটিকার সময় মদনপুর বাস স্ট্যান্ড এলাকা হতে উল্লেখিত অপহরণ চক্রের মূলহোতা ইউনুসসহ
গ্রেফতারকৃতরা মোঃ রাহিমকে অপহরণ করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আনন্দনগর এলাকায় নিয়ে গিয়ে তার সাথে থাকা নগদ ২০,০০০/-টাকা ও মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে যায় এবং মুক্তিপণ হিসেবে আরো ৬০,০০০/-টাকা দাবী করে। মুক্তিপণের টাকার জন্য ইউনুস আলী মোঃ রাহিম এর ব্যবহৃত মোবাইল থেকে তার বড় ভাই নাঈমকে ফোন দিয়ে মুক্তিপণের টাকা নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে আসতে বলে। মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় গ্রেফতারকৃতরা মোঃ রাহিমকে এলোপাতারী চরথাপ্পর ও কিলঘুষি মারে। পরে
মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় উপরে উল্লেখিত অপহরণকারীগণ ভিকটিমের ভাইকে ফোনে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই নাঈম সুনামগঞ্জ হতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হাজির হয়ে এই সংক্রান্তে একটি সাধারণ ডায়রী করেন।
৪। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই নাঈম অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ আইনগত সহায়তা প্রাপ্তির জন্য অধিনায়ক, র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ বরাবর লিখিত আবেদনসহ সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত জিডির কপি প্রদান করেন। এরই প্রেক্ষিতে ২০ অক্টোবর ২০২৪ ইং তারিখ রাতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আনন্দনগর বাইতুন নুর জামে মসজিদ এলাকা হতে বর্ণিত ভিকটিম ও আসামীদের অবস্থান সনাক্ত পূর্বক অপহরণ চক্রের মূলহোতা ইউনুস আলীসহ
উপরে উল্লেখিত অপহরণ চক্রের ০৫ জন সদস্যদেরকে গ্রেফতার করেন ও তাদের হেফাজত হতে অপহৃত ভিকটিম মোঃ রাহিম (১৮)’কে উদ্ধার করেন। র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের টহল টিমের সহায়তায় আসামীদের
গ্রেফতার ও তাদের হেফাজত হতে ভিকটিম মোঃ রাহিমকে উদ্ধারের পর ভিকটিমের বড় ভাই নাঈম নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হাজির হয়ে নিজে বাদী হয়ে এই সংক্রান্তে একটি নিয়মিত মামলা দায়ের করেন। যা বন্দর থানার মামলা নং-২৭, তারিখ-২১/১০/২০২৪ ইং, ধারা-৩৬৫/৩২৩/৩৮৫/৩৮৬ পেনাল কোড ১৮৬০।
নারায়ণগঞ্জ,সোমবার ২১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে অপহরণের পর মুক্তিপণ আদায় চক্রের নারী সদস্যসহ ০৫ জন অপহরণকারী গ্রেফতার

বন্দরে অপহরণের পর মুক্তিপণ আদায় চক্রের নারী সদস্যসহ ০৫ জন
অপহরণকারী র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার এবং তাদের হেফাজত হতে অপহৃত ভিকটিম উদ্ধার।

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, অপহরণকারী, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা, বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতার ও চাঞ্চল্যকর মামলা তদন্তে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
২। র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ কর্তৃক একটি বিশেষ অভিযানে ২০ অক্টোবর ২০২৪ ইং তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আনন্দনগর বাইতুন নুর জামে মসজিদ এলাকা হতে অপহরণের পর মুক্তিপণ আদায় চক্রের নারী সদস্যসহ ০৫ জন অপহরণকারী গ্রেফতার এবং তাদের হেফাজত হতে অপহৃত ভিকটিম উদ্ধার। গ্রেফতারকৃতরা হলোঃ ১। ইউনুস আলী (৩৪), পিতা-মমসুর আলী, ২। মার্জিয়া বেগম (২৫), স্বামী-খদর আলী, পিত-মৃত শুকুর আলী, উভয় স্থায়ী সাং-উক্তিরপাড়, থানা-শান্তিগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, উভয় এ/পি-বাইতুন নুর জামে মসজিদের পূর্ব পাশে আলী আকবর এর বাড়ীর ভাড়াটিয়া, আনন্দনগর, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ হাসান (২২), পিতা-আনসু মিয়া, সাং-সরাইল, আনন্দনগর, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মোঃ নাজমুল (২৮), পিতা-আনজুম মিয়া, সাং-সরাইল, আনন্দনগর, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, ৫। মোঃ জহিরুল ইসলাম (৩২), পিতা-মোঃ গোলাজার হোসেন, সাং-চাপাতলী, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ।
৩। প্রাথমিক অনুসন্ধানে জানা যা যে, সুনামগঞ্জ জেলার ছাতক থানার জিয়াপুর গ্রামের মো: মইনুল করিমের ছোট ছেলে মো: রাহিম (১৮) আনুমানিক দুই মাস পূর্বে কাজের সন্ধানে নারায়ণগঞ্জ আসেন।
নারায়ণগঞ্জের বন্দরে ইউনুস আলী (৩৪) নামের একজনের সাথে পরিচয় হয়। পরিচয়ের পর তারা একত্রে কৃষি কাজে দিনমজুর হিসেবে কাজ শুরু করেন। প্রায় দুই মাস কাজের মজুরির জমা করা টাকাগুলো মোঃ রাহিম নিজের কাছে রাখলে ইউনুস আলী সেই টাকাগুলো দাবি করে। মোঃ রাহিম দিতে না চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে গত ১৫/১০/২০২৪ ইং তারিখ রাত্রি ১০:৩০ ঘটিকার সময় মোঃ রাহিম তার জমানো টাকাগুলো নিয়ে তার নিজ বাড়িতে চলে যাওয়ার জন্য মদনপুর বাস স্ট্যান্ড যায়। একই তারিখ রাত্রি ১১:০০ ঘটিকার সময় মদনপুর বাস স্ট্যান্ড এলাকা হতে উল্লেখিত অপহরণ চক্রের মূলহোতা ইউনুসসহ
গ্রেফতারকৃতরা মোঃ রাহিমকে অপহরণ করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আনন্দনগর এলাকায় নিয়ে গিয়ে তার সাথে থাকা নগদ ২০,০০০/-টাকা ও মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে যায় এবং মুক্তিপণ হিসেবে আরো ৬০,০০০/-টাকা দাবী করে। মুক্তিপণের টাকার জন্য ইউনুস আলী মোঃ রাহিম এর ব্যবহৃত মোবাইল থেকে তার বড় ভাই নাঈমকে ফোন দিয়ে মুক্তিপণের টাকা নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে আসতে বলে। মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় গ্রেফতারকৃতরা মোঃ রাহিমকে এলোপাতারী চরথাপ্পর ও কিলঘুষি মারে। পরে
মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় উপরে উল্লেখিত অপহরণকারীগণ ভিকটিমের ভাইকে ফোনে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই নাঈম সুনামগঞ্জ হতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হাজির হয়ে এই সংক্রান্তে একটি সাধারণ ডায়রী করেন।
৪। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই নাঈম অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ আইনগত সহায়তা প্রাপ্তির জন্য অধিনায়ক, র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ বরাবর লিখিত আবেদনসহ সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত জিডির কপি প্রদান করেন। এরই প্রেক্ষিতে ২০ অক্টোবর ২০২৪ ইং তারিখ রাতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আনন্দনগর বাইতুন নুর জামে মসজিদ এলাকা হতে বর্ণিত ভিকটিম ও আসামীদের অবস্থান সনাক্ত পূর্বক অপহরণ চক্রের মূলহোতা ইউনুস আলীসহ
উপরে উল্লেখিত অপহরণ চক্রের ০৫ জন সদস্যদেরকে গ্রেফতার করেন ও তাদের হেফাজত হতে অপহৃত ভিকটিম মোঃ রাহিম (১৮)’কে উদ্ধার করেন। র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের টহল টিমের সহায়তায় আসামীদের
গ্রেফতার ও তাদের হেফাজত হতে ভিকটিম মোঃ রাহিমকে উদ্ধারের পর ভিকটিমের বড় ভাই নাঈম নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হাজির হয়ে নিজে বাদী হয়ে এই সংক্রান্তে একটি নিয়মিত মামলা দায়ের করেন। যা বন্দর থানার মামলা নং-২৭, তারিখ-২১/১০/২০২৪ ইং, ধারা-৩৬৫/৩২৩/৩৮৫/৩৮৬ পেনাল কোড ১৮৬০।
নারায়ণগঞ্জ,সোমবার ২১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO