গাজীপুরে স্ত্রী ও শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যার প্রধান আসামি তানভীর গ্রেফতার

গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে প্রধান আসামি মো. রাহিল রানা তানভীরকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-১ গাজীপুরের বাসন থানাধীন নাওজোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।

র‌্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার তানভীর টাঙ্গাইল সদরের বরুহা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ অক্টোবর ৩টায় গাজীপুরের কালিয়াকৈর থানাধীন উত্তর সফিপুরের মামুন মিয়া নামে এক ব্যক্তির টিনসেড বাড়িতে তানভীর ২-৩ জনকে সঙ্গে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রী মোছা. মোরশেদা (২২) ও শাশুড়ি মোছা. ফুলবানু (৪৫) কে আগুনে পুড়িয়ে হত্যা করেন।ঘটনার দিন বাসার দরজার সামনে এসে মোরশেদার দুই বছরের মেয়ে রাইসাকে নিয়ে এসেছে বলে তানভীর দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করে তানভীর মোরশেদা ও ফুলবানুর গায়ে এবং ঘরে থাকা জিনিসপত্রে পেট্রোল ঢেলে আগুন দিয়ে বাইরে থেকে দরজা আটকে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ভিকটিমদের চিৎকারে আশপাশের লোকজন এসে কক্ষের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর সকাল ১০টায় তারা মারা যান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই ঘটনায় ফুলবানুর মা আম্বিয়া বেগম (৬০) বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছেন। পরবর্তীতে এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুরের আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুরের আভিযানিক দল নিজস্ব সোর্স এবং ইন্ট উইং এর সহযোগিতায় জানতে পারে যে, সূত্রোক্ত মামলার প্রধান আসামি তানভীর জিএমপি গাজীপুর বাসন থানাধীন নাওজোড় এলাকায় আত্মগোপনে আছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুরের আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বাসন থানাধীন নাওজোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি তানভীরকে ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।তানভীর স্ত্রী ও শাশুড়িকে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর,রোববার ২০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে স্ত্রী ও শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যার প্রধান আসামি তানভীর গ্রেফতার

গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে প্রধান আসামি মো. রাহিল রানা তানভীরকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-১ গাজীপুরের বাসন থানাধীন নাওজোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।

র‌্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার তানভীর টাঙ্গাইল সদরের বরুহা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ অক্টোবর ৩টায় গাজীপুরের কালিয়াকৈর থানাধীন উত্তর সফিপুরের মামুন মিয়া নামে এক ব্যক্তির টিনসেড বাড়িতে তানভীর ২-৩ জনকে সঙ্গে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রী মোছা. মোরশেদা (২২) ও শাশুড়ি মোছা. ফুলবানু (৪৫) কে আগুনে পুড়িয়ে হত্যা করেন।ঘটনার দিন বাসার দরজার সামনে এসে মোরশেদার দুই বছরের মেয়ে রাইসাকে নিয়ে এসেছে বলে তানভীর দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করে তানভীর মোরশেদা ও ফুলবানুর গায়ে এবং ঘরে থাকা জিনিসপত্রে পেট্রোল ঢেলে আগুন দিয়ে বাইরে থেকে দরজা আটকে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ভিকটিমদের চিৎকারে আশপাশের লোকজন এসে কক্ষের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর সকাল ১০টায় তারা মারা যান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই ঘটনায় ফুলবানুর মা আম্বিয়া বেগম (৬০) বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছেন। পরবর্তীতে এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুরের আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুরের আভিযানিক দল নিজস্ব সোর্স এবং ইন্ট উইং এর সহযোগিতায় জানতে পারে যে, সূত্রোক্ত মামলার প্রধান আসামি তানভীর জিএমপি গাজীপুর বাসন থানাধীন নাওজোড় এলাকায় আত্মগোপনে আছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুরের আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বাসন থানাধীন নাওজোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি তানভীরকে ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।তানভীর স্ত্রী ও শাশুড়িকে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর,রোববার ২০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO