রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে উদ্ধারসহ অপহরণকারী গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে উদ্ধারসহ এক অপহরণকারীকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেপ্তার অপহরণকারী হলেন মো. ইয়াছিন শিকদার (২৭)।

বুধবার (১৬ অক্টোবর)ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৮টায় গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।

গতকাল অপহৃত মিন্টু শিকদারের বড় ভাই মো. আব্দুল কাদের শিকদার বাড্ডা থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ লিমিটেডের প্রোপ্রাইটার ও ম্যানেজিং ডিরেক্টর। মিন্টু শিকদার ও তার মামাতো ভাই আমির হামজা গত ১৪ অক্টোবর সকাল আনুমানিক ৮ টা ৫০ মিনিটে মধ্য বাড্ডার বৈশাখি সরণি এলাকার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হয়। সকাল আনুমানিক ৯ টার সময় তারা বাড্ডা থানার গুদারাঘাট বাড্ডা হাইস্কুল গলি লেকপাড় এলাকায় পৌঁছালে ইয়াসিন শিকদারসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি তাদের পথরোধ করে মিন্টু শিকদারকেএকটি সাদা প্রাইভেটকারযোগে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার মামাতো ভাই মো. আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও অপহৃতের অবস্থান শনাক্ত করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে গোপালগঞ্জ থানা পুলিশের সহায়তায় গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী ইয়াছিন শিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে অপহৃত মিন্টু শিকদারকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

অপহরণকারী ইয়াছিন শিকদার একজন পেশাদার প্রতারক। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতো। অর্থ আত্মসাৎ করার উদ্দেশে মিন্টু শিকদারকে অপহরণ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।গ্রেপ্তার ইয়াছিন শিকদারকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা,বুধবার ১৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে উদ্ধারসহ অপহরণকারী গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে উদ্ধারসহ এক অপহরণকারীকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেপ্তার অপহরণকারী হলেন মো. ইয়াছিন শিকদার (২৭)।

বুধবার (১৬ অক্টোবর)ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৮টায় গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।

গতকাল অপহৃত মিন্টু শিকদারের বড় ভাই মো. আব্দুল কাদের শিকদার বাড্ডা থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ লিমিটেডের প্রোপ্রাইটার ও ম্যানেজিং ডিরেক্টর। মিন্টু শিকদার ও তার মামাতো ভাই আমির হামজা গত ১৪ অক্টোবর সকাল আনুমানিক ৮ টা ৫০ মিনিটে মধ্য বাড্ডার বৈশাখি সরণি এলাকার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হয়। সকাল আনুমানিক ৯ টার সময় তারা বাড্ডা থানার গুদারাঘাট বাড্ডা হাইস্কুল গলি লেকপাড় এলাকায় পৌঁছালে ইয়াসিন শিকদারসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি তাদের পথরোধ করে মিন্টু শিকদারকেএকটি সাদা প্রাইভেটকারযোগে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার মামাতো ভাই মো. আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও অপহৃতের অবস্থান শনাক্ত করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে গোপালগঞ্জ থানা পুলিশের সহায়তায় গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী ইয়াছিন শিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে অপহৃত মিন্টু শিকদারকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

অপহরণকারী ইয়াছিন শিকদার একজন পেশাদার প্রতারক। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতো। অর্থ আত্মসাৎ করার উদ্দেশে মিন্টু শিকদারকে অপহরণ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।গ্রেপ্তার ইয়াছিন শিকদারকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা,বুধবার ১৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO