জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

মহান বিজয় দিবস, ১৬ ডিসেম্বর। দিবসটি উদ্‌যাপনের জন্য এরই মধ্যে স্মৃতিসৌধ চত্বরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধ চত্বরটি গণপূর্তের কয়েক শ’ কর্মীর নিরলস পরিশ্রমে এক নতুন রূপ পেয়েছে। বাহারী ফুল ও বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। ধুয়ে মুছে চকচকে করা হয়েছে। এরপর রং তুলির আঁচড়ে নতুন সাজে সাজানো হয়েছে স্মৃতিসৌধ চত্বরের প্রতিটি স্থাপনা।

মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে সম্পূর্ণরূপে প্রস্তুত সাত স্তম্ভের স্মৃতিসৌধ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করতে অপেক্ষায় প্রহর গুনছে সবাই।

কাল রক্তিম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর লাখো মানুষের ঢল সেখানে। এর পর ফুলে ফুলে ঢেকে যাবে কংক্রিটের শহীদ বেদি। এদিকে, ১৬ ডিসেম্বরে শ্রদ্ধা জানাতে আসা মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে উচ্চমাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এসবের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে গোটা স্মৃতিসৌধ এলাকা। চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক নজরদারি করা হবে।
ঢাকা,শুক্রবার ১৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

মহান বিজয় দিবস, ১৬ ডিসেম্বর। দিবসটি উদ্‌যাপনের জন্য এরই মধ্যে স্মৃতিসৌধ চত্বরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধ চত্বরটি গণপূর্তের কয়েক শ’ কর্মীর নিরলস পরিশ্রমে এক নতুন রূপ পেয়েছে। বাহারী ফুল ও বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। ধুয়ে মুছে চকচকে করা হয়েছে। এরপর রং তুলির আঁচড়ে নতুন সাজে সাজানো হয়েছে স্মৃতিসৌধ চত্বরের প্রতিটি স্থাপনা।

মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে সম্পূর্ণরূপে প্রস্তুত সাত স্তম্ভের স্মৃতিসৌধ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করতে অপেক্ষায় প্রহর গুনছে সবাই।

কাল রক্তিম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর লাখো মানুষের ঢল সেখানে। এর পর ফুলে ফুলে ঢেকে যাবে কংক্রিটের শহীদ বেদি। এদিকে, ১৬ ডিসেম্বরে শ্রদ্ধা জানাতে আসা মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে উচ্চমাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এসবের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে গোটা স্মৃতিসৌধ এলাকা। চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক নজরদারি করা হবে।
ঢাকা,শুক্রবার ১৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO