পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে ৮ জন নিহত

পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু, দুজন পুরুষ ও নারী রয়েছেন বলে জানা গেছে। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কারটি থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করেন।

নিহতদের মধ্যে একই পরিবারের চারজন করে রয়েছেন। তারা হলেন, মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা (৩০), তাদের কন্যা মুক্তা (১২) ও ছেলে শোয়াইব (২)। পরিবারটির বাড়ি শেরপুর জেলায়। বাকিরা হলেন– শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লাহ (৩) ও শাহাদাৎ (১০)। তাদের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, বুধবার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুরের নূরানী গেট এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাড়িতে থাকা মোতালেব নামে একজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে অন্যদের ঠিকানা খোঁজা হচ্ছে। তবে প্রাইভেটকারটি কোথা থেকে এসেছিল, আর কোথায় যাচ্ছিল, সেই তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা,বৃহস্পতিবার ১০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে ৮ জন নিহত

পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু, দুজন পুরুষ ও নারী রয়েছেন বলে জানা গেছে। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কারটি থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করেন।

নিহতদের মধ্যে একই পরিবারের চারজন করে রয়েছেন। তারা হলেন, মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা (৩০), তাদের কন্যা মুক্তা (১২) ও ছেলে শোয়াইব (২)। পরিবারটির বাড়ি শেরপুর জেলায়। বাকিরা হলেন– শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লাহ (৩) ও শাহাদাৎ (১০)। তাদের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, বুধবার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুরের নূরানী গেট এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাড়িতে থাকা মোতালেব নামে একজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে অন্যদের ঠিকানা খোঁজা হচ্ছে। তবে প্রাইভেটকারটি কোথা থেকে এসেছিল, আর কোথায় যাচ্ছিল, সেই তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা,বৃহস্পতিবার ১০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO