চাঁপাইনবাবগঞ্জে এক শিক্ষার্থীকে মারধরের জেরে মহানন্দা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ ও ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধরের জেরে মহানন্দা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পায় দেড় ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

বুধবার (২ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরের মহানন্দা সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে।

পলিটেকনিক ইনস্টিটিউটের ওই শিক্ষার্থীর নাম মো. হুজাইফা ইবনুল সাকিল।

হুজাইফা ও স্থানীয় লোকজন জানান, সকালে হুজাইফা মোটরসাইকেল নিয়ে তার ইনস্টিটিউটে যাওয়ারসময় বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন (মহানন্দা) সেতুর টোল আদায়কারীরা তার কাছে টোল চান। এ নিয়ে ওই শিক্ষার্থী ও টোল আদায়কারীদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে হুজাইফাকে টোল আদায়কারীরা তাকে ছেড়ে দেন। হুজাইফা ক্যাম্পাসে গিয়ে সহপাঠীদের বিষয়টি জানালে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকেলে ফেরার পথে আবার হুজাইফার মোটরসাইকেল আটকান টোল কর্মীরা। এসময় টোল আদায়কারীরা চড়াও হলে উভযের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। পরে টোল আদায়কারীরা হুজাইফাকে লাঠি ও হাত দিয়ে মারধর করতে শুরু করলে তার সহপাঠীরা একত্রিত হয়ে তাকে রক্ষা করেন এবং টোল আদায়কারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যান। বিকেলে দল বেধে এসে টোল ঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন শিক্ষার্থীরা। এসময় পাশে অবস্থিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও ভাঙচুর চালানো হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি শান্ত করে এবং আগুন নেভায়। এসময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। এতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ও সেনাবাহিনী চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলে।

এসময় পুলিশ ও সেনাবাহিনীর কাছে শিক্ষার্থীরা মহানন্দা সেতু পুরোপুরি টোলমুক্ত করে দেওয়ার অনুরোধ জানান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। শিক্ষার্থীদের কাছে টোল বির্তক ও সমস্যা নিয়ে আবেদন চাওয়া হয়েছে। আর যারা এ বিশৃঙ্খলার সঙ্গে জড়িত, পুলিশ তাদের খুঁজে বের করবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সেতুতে টোল আদায় বন্ধ থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ,বুধবার ০২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে এক শিক্ষার্থীকে মারধরের জেরে মহানন্দা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ ও ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধরের জেরে মহানন্দা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পায় দেড় ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

বুধবার (২ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরের মহানন্দা সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে।

পলিটেকনিক ইনস্টিটিউটের ওই শিক্ষার্থীর নাম মো. হুজাইফা ইবনুল সাকিল।

হুজাইফা ও স্থানীয় লোকজন জানান, সকালে হুজাইফা মোটরসাইকেল নিয়ে তার ইনস্টিটিউটে যাওয়ারসময় বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন (মহানন্দা) সেতুর টোল আদায়কারীরা তার কাছে টোল চান। এ নিয়ে ওই শিক্ষার্থী ও টোল আদায়কারীদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে হুজাইফাকে টোল আদায়কারীরা তাকে ছেড়ে দেন। হুজাইফা ক্যাম্পাসে গিয়ে সহপাঠীদের বিষয়টি জানালে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকেলে ফেরার পথে আবার হুজাইফার মোটরসাইকেল আটকান টোল কর্মীরা। এসময় টোল আদায়কারীরা চড়াও হলে উভযের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। পরে টোল আদায়কারীরা হুজাইফাকে লাঠি ও হাত দিয়ে মারধর করতে শুরু করলে তার সহপাঠীরা একত্রিত হয়ে তাকে রক্ষা করেন এবং টোল আদায়কারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যান। বিকেলে দল বেধে এসে টোল ঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন শিক্ষার্থীরা। এসময় পাশে অবস্থিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও ভাঙচুর চালানো হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি শান্ত করে এবং আগুন নেভায়। এসময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। এতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ও সেনাবাহিনী চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলে।

এসময় পুলিশ ও সেনাবাহিনীর কাছে শিক্ষার্থীরা মহানন্দা সেতু পুরোপুরি টোলমুক্ত করে দেওয়ার অনুরোধ জানান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। শিক্ষার্থীদের কাছে টোল বির্তক ও সমস্যা নিয়ে আবেদন চাওয়া হয়েছে। আর যারা এ বিশৃঙ্খলার সঙ্গে জড়িত, পুলিশ তাদের খুঁজে বের করবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সেতুতে টোল আদায় বন্ধ থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ,বুধবার ০২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock