ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।বুধবার (২ অক্টোবর) তাকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বদরুদ্দোজা চৌধুরীর মেয়ে ডা. শায়লা চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগে থেকেই তার বাবার ইসকেমিক হার্ট ডিজিজ ছিল। বুধবার তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। ওই অবস্থায় তাকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালটির হেড অব কার্ডিওলজিস্ট অপর্ণা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ মারুফ বিন হাবিব ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শায়লা চৌধুরীর তত্ত্বাবধানে বদরুদ্দোজা চৌধুরী চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম।
ঢাকা,বুধবার ০২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















