সরকারি চককরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি মেনে নেওয়ার আহ্বান ইলিয়াস কাঞ্চনের

সরকারি চককরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি মেনে নিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শুরু হওয়া মহাসমাবেশে সংহতি জানিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি এ আহ্বান জানান।

সমাবেশে ইলিয়াস কাঞ্চন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শত রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার যে নতুন স্বাধীনতা অর্জন করেছি, সেখানে আমাদের সবার আশা আকাঙ্ক্ষা ছিল এ রাষ্ট্রের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না। কিন্তু এখনো চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ এর জন্য আমার সন্তানরা কষ্ট পাবে, বৃষ্টি উপেক্ষা করে দাবি আদায়ের জন্য দাঁড়াতে হবে এটা আমি কখনো আশা করিনি। আমার সন্তানরা কষ্ট করে লেখাপড়া করার পর আবার কষ্ট নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবে? তার (শিক্ষার্থী) যদি যোগ্যতা থাকে, তার যদি চাকরির বয়স এক বছরও বাকি থাকে, তাহলেও শেষ পরীক্ষার মধ্যে সে অংশগ্রহণ করবে। কারণ আমি মনে করি, একটি ছাত্র তার যোগ্যতা দিয়ে চাকরি অর্জন করবে। তারা কারো কাছে কোনো চাকরি চায় না, দয়া চায় না, সাহায্য-সহানুভূতি চায় না। তারা চায় তাদের অধিকার। যে অধিকার কোটা বৈষম্যের অধিকারের মধ্য দিয়ে নতুন স্বাধীনতা এসেছে, সেখানে কেন এখনো কেন এ বৈষম্য রয়েছে? তাদের এ যৌক্তিক দাবি এখনো কেন পূরণ হচ্ছে না।

বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে এ জায়গায় নিয়ে এসেছেন। তাহলে আবার কেন এ বৈষম্য (চাকরিতে আবেদনের বয়স ৩৫ করা) থাকবে? এ বৈষম্য থাকতে পারে না। এটি অত্যন্ত একটি যৌক্তিক দাবি৷ আপনারাও ছাত্র ছিলেন, ছাত্র থেকে আন্দোলন করেছেন। আজকে এ ছাত্রদের প্রতি আপনাদের কেন সহমর্মিতা নেই? কেন দয়া নেই। আমি এটি আপনাদের কাছে জানতে চাই। কেন আপনারা কালক্ষেপণ করছেন? কেন তাদের দাবিকে মেনে নিচ্ছেন না। আমি আশা করবো, আপনারা এ যৌক্তিক দাবি মেনে নেবেন।তিনি আরও বলেন, একটি ছাত্র এত কষ্ট করে, পরিশ্রম করে লেখাপড়া করার পর রুজি-রোজগারের জন্য যদি কোনো সুযোগ না পায়, তাহলে তার জীবনটাই শেষ। আমি চাই না, তারা ধুকে ধুকে কষ্ট পাক। আমি চাই, তাদের এই যৌক্তিক দাবি আপনারা (অন্তর্বর্তীকালী সরকার) মেনে নেন। আমার সন্তানদের যেনো আর এই দাবি নিয়ে দাঁড়াতে না হয়৷ চাকরির বসয়সীমা ৩৫ বছর মেনে নিন।

এর আগে সকাল ১০টায় জাতীয় জাদুঘরের সামনে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ (শর্ত সাপেক্ষে উন্মুক্ত)’ ব্যানারে এ মহাসমাবেশ শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে চাকরি প্রত্যাশীদের মহাসমাবেশে যোগ দিতে দেখা যায়। এ সময় তাদের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার বিষয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ঢাকা,সোমবার ৩০ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চককরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি মেনে নেওয়ার আহ্বান ইলিয়াস কাঞ্চনের

সরকারি চককরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি মেনে নিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শুরু হওয়া মহাসমাবেশে সংহতি জানিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি এ আহ্বান জানান।

সমাবেশে ইলিয়াস কাঞ্চন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শত রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার যে নতুন স্বাধীনতা অর্জন করেছি, সেখানে আমাদের সবার আশা আকাঙ্ক্ষা ছিল এ রাষ্ট্রের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না। কিন্তু এখনো চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ এর জন্য আমার সন্তানরা কষ্ট পাবে, বৃষ্টি উপেক্ষা করে দাবি আদায়ের জন্য দাঁড়াতে হবে এটা আমি কখনো আশা করিনি। আমার সন্তানরা কষ্ট করে লেখাপড়া করার পর আবার কষ্ট নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবে? তার (শিক্ষার্থী) যদি যোগ্যতা থাকে, তার যদি চাকরির বয়স এক বছরও বাকি থাকে, তাহলেও শেষ পরীক্ষার মধ্যে সে অংশগ্রহণ করবে। কারণ আমি মনে করি, একটি ছাত্র তার যোগ্যতা দিয়ে চাকরি অর্জন করবে। তারা কারো কাছে কোনো চাকরি চায় না, দয়া চায় না, সাহায্য-সহানুভূতি চায় না। তারা চায় তাদের অধিকার। যে অধিকার কোটা বৈষম্যের অধিকারের মধ্য দিয়ে নতুন স্বাধীনতা এসেছে, সেখানে কেন এখনো কেন এ বৈষম্য রয়েছে? তাদের এ যৌক্তিক দাবি এখনো কেন পূরণ হচ্ছে না।

বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে এ জায়গায় নিয়ে এসেছেন। তাহলে আবার কেন এ বৈষম্য (চাকরিতে আবেদনের বয়স ৩৫ করা) থাকবে? এ বৈষম্য থাকতে পারে না। এটি অত্যন্ত একটি যৌক্তিক দাবি৷ আপনারাও ছাত্র ছিলেন, ছাত্র থেকে আন্দোলন করেছেন। আজকে এ ছাত্রদের প্রতি আপনাদের কেন সহমর্মিতা নেই? কেন দয়া নেই। আমি এটি আপনাদের কাছে জানতে চাই। কেন আপনারা কালক্ষেপণ করছেন? কেন তাদের দাবিকে মেনে নিচ্ছেন না। আমি আশা করবো, আপনারা এ যৌক্তিক দাবি মেনে নেবেন।তিনি আরও বলেন, একটি ছাত্র এত কষ্ট করে, পরিশ্রম করে লেখাপড়া করার পর রুজি-রোজগারের জন্য যদি কোনো সুযোগ না পায়, তাহলে তার জীবনটাই শেষ। আমি চাই না, তারা ধুকে ধুকে কষ্ট পাক। আমি চাই, তাদের এই যৌক্তিক দাবি আপনারা (অন্তর্বর্তীকালী সরকার) মেনে নেন। আমার সন্তানদের যেনো আর এই দাবি নিয়ে দাঁড়াতে না হয়৷ চাকরির বসয়সীমা ৩৫ বছর মেনে নিন।

এর আগে সকাল ১০টায় জাতীয় জাদুঘরের সামনে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ (শর্ত সাপেক্ষে উন্মুক্ত)’ ব্যানারে এ মহাসমাবেশ শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে চাকরি প্রত্যাশীদের মহাসমাবেশে যোগ দিতে দেখা যায়। এ সময় তাদের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার বিষয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ঢাকা,সোমবার ৩০ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO