দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুল গোফফার (৬৮) ও আনোয়ার হোসেন (৫০) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঘোড়াঘাট থানার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের রানীগঞ্জ বাজারের মাছ হাটীর সামনে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি ও তার চালককে আটক করেছে পুলিশ।

নিহত গোফফার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুর চত্বরা গ্রামের বাসিন্দা এবং আনোয়ার হোসেন দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের বাসিন্দা। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আটক কাভার্ডভ্যান চালক হলেন দিনাজপুর শহরের রামনগর এলাকার শেখ ওসমানের ছেলে সিদ্দিক (৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট- ১৮-৬৪০৯) নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে রাস্তার পাশে রাখা আটটি প্যাডেল চালিত ভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে আব্দুল গফফার নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দিনাজপুর,সোমবার ৩০ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুল গোফফার (৬৮) ও আনোয়ার হোসেন (৫০) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঘোড়াঘাট থানার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের রানীগঞ্জ বাজারের মাছ হাটীর সামনে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি ও তার চালককে আটক করেছে পুলিশ।

নিহত গোফফার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুর চত্বরা গ্রামের বাসিন্দা এবং আনোয়ার হোসেন দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের বাসিন্দা। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আটক কাভার্ডভ্যান চালক হলেন দিনাজপুর শহরের রামনগর এলাকার শেখ ওসমানের ছেলে সিদ্দিক (৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট- ১৮-৬৪০৯) নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে রাস্তার পাশে রাখা আটটি প্যাডেল চালিত ভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে আব্দুল গফফার নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দিনাজপুর,সোমবার ৩০ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock