টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ভুটানে আজ আসরের সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হয়।

খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ৮-৭ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
টাইব্রেকারে দুই দল নির্ধারিত ৫টি করে শট নেয়। শুরুর পাঁচ শটে পাকিস্তানের আব্দুল রেহমান, আব্দুল সামাদ, আবিস রেজা কাজমি, খোবাইব খান, উবাইব উল্লাহ খান পান জালের দেখা। বাংলাদেশের মোর্শেদ আলি, জয় আহমেদ, কমল মৃধা, সিয়াম অমিত, মোহাম্মদ মানিক লক্ষ্যভেদ করেন। থাকে ৫-৫ সমতা। ফলে খেলা গড়ায় সাডেন ডেথে। যেখানে পাকিস্তানের মাজিদ আলি, শারাফ খান গোল করেন। জালের দেখা পান বাংলাদেশের আকাশ আহমেদ ও মিঠু চৌধুরী।

এরপর পাকিস্তানের আব্দুল ঘানির শট নিজের ডান দিকে ঝাঁপিয়ে সেভ করেন বদলি গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ। আর আশিকুর রহমান নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করলে ফাইনালে উঠার উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ।

এর আগে ম্যাচের দুই অর্ধে একটি করে গোল হজম করে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। শেষ ২০তম মিনিটে দুই গোল করে ম্যাচে সমতা আনে তারা। ৩২তম মিনিটে এগিয়ে যায় পাকিস্তান। কর্নারে উড়ে আসা বলে হেডে গোলরক্ষক নাহিদুল ইসলামকে পরাস্ত করেন শাহাব আহমেদ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে আরও কোণঠাসা করে ফেলে পাকিস্তান। ৬০তম মিনিটে আব্দুল রেহমানের পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

বাংলাদেশ দুই গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি। ম্যাচে ফেরার চেষ্টা ছিল সর্বাত্মক। ৭৫তম মিনিটে কর্নার থেকে মিঠু চৌধুরির গোলে বাংলাদেশ খেলায় ফেরে। ৯০তম মিনিট শেষে রেফারি ৭ মিনিট যোগ করেন।

বাংলাদেশ ম্যাচে দ্বিতীয় গোল করে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। সংঘবদ্ধ আক্রমণে পাকিস্তানি ডিফেন্সকে পরাস্ত করে বাংলাদেশের বদলি ফুটবলার মানিক প্লেসিংয়ে সমতা আনেন। এরপর টাইব্রেকারে শেষ হাসি হাসে বাংলাদেশ।
ক্রীড়া ডেস্ক,শনিবার ২৮ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ভুটানে আজ আসরের সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হয়।

খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ৮-৭ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
টাইব্রেকারে দুই দল নির্ধারিত ৫টি করে শট নেয়। শুরুর পাঁচ শটে পাকিস্তানের আব্দুল রেহমান, আব্দুল সামাদ, আবিস রেজা কাজমি, খোবাইব খান, উবাইব উল্লাহ খান পান জালের দেখা। বাংলাদেশের মোর্শেদ আলি, জয় আহমেদ, কমল মৃধা, সিয়াম অমিত, মোহাম্মদ মানিক লক্ষ্যভেদ করেন। থাকে ৫-৫ সমতা। ফলে খেলা গড়ায় সাডেন ডেথে। যেখানে পাকিস্তানের মাজিদ আলি, শারাফ খান গোল করেন। জালের দেখা পান বাংলাদেশের আকাশ আহমেদ ও মিঠু চৌধুরী।

এরপর পাকিস্তানের আব্দুল ঘানির শট নিজের ডান দিকে ঝাঁপিয়ে সেভ করেন বদলি গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ। আর আশিকুর রহমান নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করলে ফাইনালে উঠার উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ।

এর আগে ম্যাচের দুই অর্ধে একটি করে গোল হজম করে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। শেষ ২০তম মিনিটে দুই গোল করে ম্যাচে সমতা আনে তারা। ৩২তম মিনিটে এগিয়ে যায় পাকিস্তান। কর্নারে উড়ে আসা বলে হেডে গোলরক্ষক নাহিদুল ইসলামকে পরাস্ত করেন শাহাব আহমেদ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে আরও কোণঠাসা করে ফেলে পাকিস্তান। ৬০তম মিনিটে আব্দুল রেহমানের পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

বাংলাদেশ দুই গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি। ম্যাচে ফেরার চেষ্টা ছিল সর্বাত্মক। ৭৫তম মিনিটে কর্নার থেকে মিঠু চৌধুরির গোলে বাংলাদেশ খেলায় ফেরে। ৯০তম মিনিট শেষে রেফারি ৭ মিনিট যোগ করেন।

বাংলাদেশ ম্যাচে দ্বিতীয় গোল করে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। সংঘবদ্ধ আক্রমণে পাকিস্তানি ডিফেন্সকে পরাস্ত করে বাংলাদেশের বদলি ফুটবলার মানিক প্লেসিংয়ে সমতা আনেন। এরপর টাইব্রেকারে শেষ হাসি হাসে বাংলাদেশ।
ক্রীড়া ডেস্ক,শনিবার ২৮ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock