গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিধান চন্দ্র (২৮) ও তার স্ত্রী কমলি রানীর (২৬) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রসুলপুর ইউনিয়নের খোলা মণ্ডলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে ব্যাটারিচালিত ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বিধান। বিষয়টি টের পেয়ে তাকে বাঁচাতে যান স্ত্রী কমলি। এসময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা তাদের উদ্ধারের আগেই প্রাণ হারান তারা।
বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ- পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।
গাইবান্ধা,বৃহস্পতিবার ২৬ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















