ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর একটা ৪০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত নামাজে জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমীর মাওলানা শফিকুর রহমান।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ বলিষ্ঠ সাংবাদিক নেতা।
নামাজে জানাজার আগে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি আজীবন লড়াই করেছেন। এই মূহুর্তে সাংবাদিক সমাজের ওনার দিকনির্দেশনা প্রয়োজন ছিল।
রুহুল আমিন গাজীর ছেলে আফনান আবরার বলেন, বাবা সব সময় আমার কাছে একটাই জিনিস চাইতেন, যে তুমি কখনো দেশের বাইরে চলে যেও না, যত কিছুই হোক মাতৃভূমি ছাড়া যাবে না। চলার পথে অনেকেরই ভুলভ্রান্তি হয়ে থাকে। বাবারও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সে ভুল ক্ষমা করে দেবেন।
ঢাকা,বুধবার ২৫ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















