বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক রুহুল আমিন গাজী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
রুহুল আমিন গাজী ছিলেন দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক।
জানা গেছে, রুহুল আমিন গাজীকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানা শারীরিক জটিলতা। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রোলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।
ঢাকা,মঙ্গলবার ২৪ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















