ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনি বিস্ফোরণে ৩০ জনের প্রাণ হারিয়েছে। ইরানি রাষ্ট্রীয় টিভি চ্যানেল এমনটি জানিয়েছে। খবর আল জাজিরার। আহত হয়েছেন অন্ত ১৭ জন।বার্তাসংস্থা ইরনা রোববার জানায়, রাজধানী তেহরানের ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তাবাসের ওই খনিতে মিথেন গ্যাস লিকেজের ফলে বিস্ফোরণটি ঘটে।
খনির একটি টানেলে ৬৯ কর্মী কাজ করছিলেন। শনিবার রাতে হঠাৎই গ্যাস লিকেজের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়।
রাষ্ট্রীয় টিভি চ্যানেল পরে জানায় ২৪ জন ভেতরে আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ২৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যারা আটকে পড়েছেন, তাদের উদ্ধারে এবং তাদের পরিবারকে সহায়তা দিতে সব প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ২২ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















