স্বৈরাচার সরকারের হায়েনারা এখনো লুকিয়ে আছে, ষড়যন্ত্রকারীদের চক্রান্তে আমরা যেন পথ না হারাই

স্বৈরাচার সরকারের হায়েনারা এখনো লুকিয়ে আছে, যেকোন সময় আবার আক্রমণ করবে এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আক্রমণ প্রতিহত করে আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে।

আসুন আমরা পেছনের দিকে ফিরে না যাই, গণতন্ত্রের জন্য সামনের দিকে এগিয়ে যাই। ষড়যন্ত্রকারীদের চক্রান্তে আমরা যেন পথ না হারাই।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর শহীদ মিনারে গণআন্দোলনে শহীদ বীরদের স্মরণে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য বিএনপি মহসচিব এসব কথা বলেন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন কারানির্যাতিত সাংবাদিক শহীদুল আলম, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। স্মরণসভায় আন্দোলনে শহীদ এবং গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর্তনাদে চারপাশ ভারী হয়ে ওঠে।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ সবসময় আত্মত্যাগ করেছে, প্রাণ দিয়েছে। ‘৭১-এ যখন আমরা স্বাধীন হলাম, তখন ভেবেছিলাম সত্যিকার অর্থে গণতন্ত্রিক রাষ্ট্র পাব। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের দাবিদার ছিলেন, সেই আওয়ামী লীগের হাতেই গণতন্ত্র ধ্বংস হয়। ’৭৫ সালে তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে। এ কথা ভুললে চলবে না, বারবার বলতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ আবার ২০০৮ সালে নির্বাচনের পর রাষ্ট্র ক্ষমতায় আসার পর অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। ছাত্রদের আন্দোলনকে বারবার দমন করতে নির্যাতন, গুম-খুনের আশ্রয় নিয়েছে। এর ফলশ্রুতিতে জুলাই মাসে ও বিগত ১৭ বছর এদেশের গণতান্ত্রিক মানুষ প্রাণ দিয়েছে।

আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের অভিবাদন ও স্যালুট জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, স্যালুট জানান বেগম খালেদা জিয়াকে, গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। দীর্ঘ ৬ বছর কারাগারে ছিলেন, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন।মির্জা ফখরুল আরও বলেন, আজকে আমরা স্বাধীন হয়েছি, হয়তোবা স্বাধীন হয়েছি, কিন্তু চারদিকে নাগিনেরা তাদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের বিভক্ত করার চেষ্টা করছে। গত ১৬ বছরের ঐক্যকে অটুট রাখতে হবে।

নেতাকর্মীদের কোনোভাবেই ষড়যন্ত্রকারীদের চক্রান্তে পা না দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, অভ্যুত্থান ও আত্মত্যাগের মধ্যে দিয়ে গঠিত সরকারের কাছেই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা আকাশচুম্বি। তাদের কাছে আশা, তারা একটি লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে নির্বাচন দিলে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠিত করতে পারি।
ঢাকা,শনিবার ১৪ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বৈরাচার সরকারের হায়েনারা এখনো লুকিয়ে আছে, ষড়যন্ত্রকারীদের চক্রান্তে আমরা যেন পথ না হারাই

স্বৈরাচার সরকারের হায়েনারা এখনো লুকিয়ে আছে, যেকোন সময় আবার আক্রমণ করবে এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আক্রমণ প্রতিহত করে আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে।

আসুন আমরা পেছনের দিকে ফিরে না যাই, গণতন্ত্রের জন্য সামনের দিকে এগিয়ে যাই। ষড়যন্ত্রকারীদের চক্রান্তে আমরা যেন পথ না হারাই।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর শহীদ মিনারে গণআন্দোলনে শহীদ বীরদের স্মরণে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য বিএনপি মহসচিব এসব কথা বলেন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন কারানির্যাতিত সাংবাদিক শহীদুল আলম, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। স্মরণসভায় আন্দোলনে শহীদ এবং গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর্তনাদে চারপাশ ভারী হয়ে ওঠে।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ সবসময় আত্মত্যাগ করেছে, প্রাণ দিয়েছে। ‘৭১-এ যখন আমরা স্বাধীন হলাম, তখন ভেবেছিলাম সত্যিকার অর্থে গণতন্ত্রিক রাষ্ট্র পাব। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের দাবিদার ছিলেন, সেই আওয়ামী লীগের হাতেই গণতন্ত্র ধ্বংস হয়। ’৭৫ সালে তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে। এ কথা ভুললে চলবে না, বারবার বলতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ আবার ২০০৮ সালে নির্বাচনের পর রাষ্ট্র ক্ষমতায় আসার পর অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। ছাত্রদের আন্দোলনকে বারবার দমন করতে নির্যাতন, গুম-খুনের আশ্রয় নিয়েছে। এর ফলশ্রুতিতে জুলাই মাসে ও বিগত ১৭ বছর এদেশের গণতান্ত্রিক মানুষ প্রাণ দিয়েছে।

আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের অভিবাদন ও স্যালুট জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, স্যালুট জানান বেগম খালেদা জিয়াকে, গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। দীর্ঘ ৬ বছর কারাগারে ছিলেন, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন।মির্জা ফখরুল আরও বলেন, আজকে আমরা স্বাধীন হয়েছি, হয়তোবা স্বাধীন হয়েছি, কিন্তু চারদিকে নাগিনেরা তাদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের বিভক্ত করার চেষ্টা করছে। গত ১৬ বছরের ঐক্যকে অটুট রাখতে হবে।

নেতাকর্মীদের কোনোভাবেই ষড়যন্ত্রকারীদের চক্রান্তে পা না দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, অভ্যুত্থান ও আত্মত্যাগের মধ্যে দিয়ে গঠিত সরকারের কাছেই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা আকাশচুম্বি। তাদের কাছে আশা, তারা একটি লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে নির্বাচন দিলে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠিত করতে পারি।
ঢাকা,শনিবার ১৪ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO