যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র হাতে হামলার ঘটনায় লিটন গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র হাতে হামলার ঘটনায় লিটন আকন্দকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে র‌্যাব-৩-এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার জব্দ করা হয়।
এ বিষয়ে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের বিরুদ্ধে চাপাতি নিয়ে আক্রমণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যায় যে, হামলাকারী ব্যক্তি ছিলেন লিটন।

এ পরিপ্রেক্ষিতে লিটন ও তার সহযোগীদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই সহযোগীসহ লিটন আকন্দকে গ্রেপ্তার করে র‌্যাব।

যাত্রাবাড়ীতে তার গোপন আস্তানা থেকে ছাত্রদের ওপর আক্রমণে ব্যবহৃত চারটি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার জব্দ করা হয়।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলাসহ অস্ত্র আইনে তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি, একটি ডাকাতির প্রস্তুতি ও একটি অন্যান্য ধারায় সর্বমোট নয়টি মামলা রয়েছে।
ঢাকা,শুক্রবার ১৩ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» কলাপাড়ায় খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছে বাগান

» আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

» জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী

» রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিকরে ২ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

» জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল আর্জেন্টিনা

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র হাতে হামলার ঘটনায় লিটন গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র হাতে হামলার ঘটনায় লিটন আকন্দকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে র‌্যাব-৩-এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার জব্দ করা হয়।
এ বিষয়ে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের বিরুদ্ধে চাপাতি নিয়ে আক্রমণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যায় যে, হামলাকারী ব্যক্তি ছিলেন লিটন।

এ পরিপ্রেক্ষিতে লিটন ও তার সহযোগীদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই সহযোগীসহ লিটন আকন্দকে গ্রেপ্তার করে র‌্যাব।

যাত্রাবাড়ীতে তার গোপন আস্তানা থেকে ছাত্রদের ওপর আক্রমণে ব্যবহৃত চারটি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার জব্দ করা হয়।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলাসহ অস্ত্র আইনে তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি, একটি ডাকাতির প্রস্তুতি ও একটি অন্যান্য ধারায় সর্বমোট নয়টি মামলা রয়েছে।
ঢাকা,শুক্রবার ১৩ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO