সাভারের আশুলিয়ায় ফের অস্থিরতার মুখে অন্তত ৭৯টি পোশাক কারখানা বন্ধ

সাভারের আশুলিয়ায় ফের অস্থিরতার মুখে অন্তত ৭৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে অন্যান্য কারখানায় উৎপাদন চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১০ দিন ধরে শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে আশুলিয়ার পোশাক খাতে অস্থিরতা বিরাজ করছে। বিজিএমইএ এর সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সব পোশাক কারখানায় মালিক পক্ষ উপস্থিত থেকে কারখানা খোলা হলেও দুপুরের পরে বেড়ে যায় অস্থিরতা। এসব কারখানার মধ্যে প্রায় ৩০টি কারখানার শ্রমিকদের দাবি নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা হয়। আলোচনায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে এসব কারখানা ছুটি ঘোষণা করলে অস্থিরতা ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চলে। এরই ধারাবাহিকতায় আজ সকালে ৭৯টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পোশাক শ্রমিকরা জানান, গতকাল সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি অনেকটাই স্বভাবিক ছিল। দুপুর থেকে বেশ কিছু কারখানায় বিভিন্ন দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকরা। একটি কারখানার শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সকালে শ্রমিকরা কারখানায় গেলে বেশির ভাগ কারখানায় বন্ধের নোটিশ দেখে বাসায় ফিরে যায় শ্রমিকরা।

শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে মালিকপক্ষ আলোচনা করলেও কোনো ধরনের সিদ্ধান্তে যেতে পারেনি কেউ। ফলে গতকালই বেশকিছু কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় আজ প্রায় ৭৯ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, কোনো সড়কে পোশাক শ্রমিকরা অবরোধ না করে বাসায় ফিরে গেছে।
ঢাকা,সোমবার ০৯ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের আশুলিয়ায় ফের অস্থিরতার মুখে অন্তত ৭৯টি পোশাক কারখানা বন্ধ

সাভারের আশুলিয়ায় ফের অস্থিরতার মুখে অন্তত ৭৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে অন্যান্য কারখানায় উৎপাদন চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১০ দিন ধরে শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে আশুলিয়ার পোশাক খাতে অস্থিরতা বিরাজ করছে। বিজিএমইএ এর সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সব পোশাক কারখানায় মালিক পক্ষ উপস্থিত থেকে কারখানা খোলা হলেও দুপুরের পরে বেড়ে যায় অস্থিরতা। এসব কারখানার মধ্যে প্রায় ৩০টি কারখানার শ্রমিকদের দাবি নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা হয়। আলোচনায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে এসব কারখানা ছুটি ঘোষণা করলে অস্থিরতা ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চলে। এরই ধারাবাহিকতায় আজ সকালে ৭৯টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পোশাক শ্রমিকরা জানান, গতকাল সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি অনেকটাই স্বভাবিক ছিল। দুপুর থেকে বেশ কিছু কারখানায় বিভিন্ন দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকরা। একটি কারখানার শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সকালে শ্রমিকরা কারখানায় গেলে বেশির ভাগ কারখানায় বন্ধের নোটিশ দেখে বাসায় ফিরে যায় শ্রমিকরা।

শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে মালিকপক্ষ আলোচনা করলেও কোনো ধরনের সিদ্ধান্তে যেতে পারেনি কেউ। ফলে গতকালই বেশকিছু কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় আজ প্রায় ৭৯ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, কোনো সড়কে পোশাক শ্রমিকরা অবরোধ না করে বাসায় ফিরে গেছে।
ঢাকা,সোমবার ০৯ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO