গণভবন পরিদর্শন করেছেন তিনজন উপদেষ্টা

গণভবন পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার এবং ডাকা, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তারা তিনজন গণভবন পরিদর্শনে যান।

প্রায় এক ঘণ্টা পরিদর্শন শেষে গণভবনের গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিন উপদেষ্টা।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গত বৃহস্পতিবার আমাদের কেবিনেট মিটিং ছিল। সেখানে গণভবনকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি ও শেখ হাসিনার শাসনকালে জনগণের ওপর যে অত্যাচার, গুম, খুন, নিপীড়নের স্মৃতি এই সংরক্ষণ করে গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে এবং জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশেই প্রাথমিকভাবে গণভবন পরিদর্শনে এসেছি। গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে স্থাপত্যশিল্পী, আর্কিটেক্ট ও বিশেষজ্ঞদের মাধ্যমে একটি কমিটি গঠন করে কার্যক্রম শুরু করব।তথ্য ও সম্প্রচার এবং ডাকা, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ইতোমধ্যে আমাদের কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে, গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর’- এ রূপান্তর করা হবে। যেহেতু ৫ আগস্ট জনগণ গণভবন জয় করেছে এবং অনেক রক্ত ও আত্মত্যাগের ভেতর দিয়ে আমরা ৫ আগস্টের মুহূর্তটি পেয়েছি। ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করার উদ্দেশে এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর বুকে আমরা এটিকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই। যে যেকোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কী পরিণতি হয় এবং জনগণই যে আসল ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্য আমরা এই গণভবনকে সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। সেই উদ্দেশে আজকে আমাদের প্রাথমিক পরিদর্শন ছিল।

তিনি আরও বলেন, এখানে যারা দায়িত্বরত আছেন, গণপূর্ত ও স্থাপত্য বিভাগের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেছি। তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি। আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে, আমরা কীভাবে এটাকে দেখতে চাই এবং একটি ফরমাল কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। হয়ত আগামীকালের মধ্যে কমিটি হয়ে যাবে। কমিটি হলে হয়ত আমরা পরবর্তী সপ্তাহ থেকে কাজ শুরু করব। দ্রুত সময়ের মধ্যে আমরা যেন এ জাদুঘর উদ্বোধন করতে পারি, সেজন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য বলা হয়েছে।

কমিটিতে কারা থাকবেন এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, কমিটিতে যারা বিশেষজ্ঞ রযেছেন, স্থাপত্য ও জাদুঘর বিশেষজ্ঞ, আর্টিস্ট, বিদেশে যারা জাদুঘর বিশেষজ্ঞ বা অভ্যুত্থান স্মৃতি ও জাদুঘর করার অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে।

জাদুঘরে কি থাকবে জানতে চাইলে তিনি বলেন, এখানে প্রথমত ৩৬ দিনের অভ্যুত্থানের স্মৃতি, দিনলিপি থাকবে। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের স্মৃতি থাকবে, তালিকা থাকবে এবং এই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরে যে নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছেন, যাদের বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে তাদের তালিকা থাকবে। এই সকল বিষয়ের একটি রিপ্রেজেন্টেশন থাকবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, গণভবন যে ভগ্নাবশেষ অবস্থায় রয়েছে, সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখে জাদুঘরটি করা হবে। এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশন থাকবে।

পরবর্তী সরকারপ্রধান যিনি হবেন, তার বাসভবন কোথায় হবে জানতে চাইলে এই উপদেষ্টা বলেন, পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে পরবর্তীতে আলোচনা হবে। এখন আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যমুনায় থাকবেন।
ঢাকা,শনিবার ০৭ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গণভবন পরিদর্শন করেছেন তিনজন উপদেষ্টা

গণভবন পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার এবং ডাকা, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তারা তিনজন গণভবন পরিদর্শনে যান।

প্রায় এক ঘণ্টা পরিদর্শন শেষে গণভবনের গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিন উপদেষ্টা।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গত বৃহস্পতিবার আমাদের কেবিনেট মিটিং ছিল। সেখানে গণভবনকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি ও শেখ হাসিনার শাসনকালে জনগণের ওপর যে অত্যাচার, গুম, খুন, নিপীড়নের স্মৃতি এই সংরক্ষণ করে গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে এবং জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশেই প্রাথমিকভাবে গণভবন পরিদর্শনে এসেছি। গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে স্থাপত্যশিল্পী, আর্কিটেক্ট ও বিশেষজ্ঞদের মাধ্যমে একটি কমিটি গঠন করে কার্যক্রম শুরু করব।তথ্য ও সম্প্রচার এবং ডাকা, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ইতোমধ্যে আমাদের কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে, গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর’- এ রূপান্তর করা হবে। যেহেতু ৫ আগস্ট জনগণ গণভবন জয় করেছে এবং অনেক রক্ত ও আত্মত্যাগের ভেতর দিয়ে আমরা ৫ আগস্টের মুহূর্তটি পেয়েছি। ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করার উদ্দেশে এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর বুকে আমরা এটিকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই। যে যেকোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কী পরিণতি হয় এবং জনগণই যে আসল ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্য আমরা এই গণভবনকে সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। সেই উদ্দেশে আজকে আমাদের প্রাথমিক পরিদর্শন ছিল।

তিনি আরও বলেন, এখানে যারা দায়িত্বরত আছেন, গণপূর্ত ও স্থাপত্য বিভাগের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেছি। তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি। আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে, আমরা কীভাবে এটাকে দেখতে চাই এবং একটি ফরমাল কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। হয়ত আগামীকালের মধ্যে কমিটি হয়ে যাবে। কমিটি হলে হয়ত আমরা পরবর্তী সপ্তাহ থেকে কাজ শুরু করব। দ্রুত সময়ের মধ্যে আমরা যেন এ জাদুঘর উদ্বোধন করতে পারি, সেজন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য বলা হয়েছে।

কমিটিতে কারা থাকবেন এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, কমিটিতে যারা বিশেষজ্ঞ রযেছেন, স্থাপত্য ও জাদুঘর বিশেষজ্ঞ, আর্টিস্ট, বিদেশে যারা জাদুঘর বিশেষজ্ঞ বা অভ্যুত্থান স্মৃতি ও জাদুঘর করার অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে।

জাদুঘরে কি থাকবে জানতে চাইলে তিনি বলেন, এখানে প্রথমত ৩৬ দিনের অভ্যুত্থানের স্মৃতি, দিনলিপি থাকবে। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের স্মৃতি থাকবে, তালিকা থাকবে এবং এই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরে যে নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছেন, যাদের বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে তাদের তালিকা থাকবে। এই সকল বিষয়ের একটি রিপ্রেজেন্টেশন থাকবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, গণভবন যে ভগ্নাবশেষ অবস্থায় রয়েছে, সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখে জাদুঘরটি করা হবে। এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশন থাকবে।

পরবর্তী সরকারপ্রধান যিনি হবেন, তার বাসভবন কোথায় হবে জানতে চাইলে এই উপদেষ্টা বলেন, পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে পরবর্তীতে আলোচনা হবে। এখন আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যমুনায় থাকবেন।
ঢাকা,শনিবার ০৭ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock