ইসলামিক ফাউণ্ডেশনকে নতুন করে ঢেলে সাজানো হবে- ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক ফাউণ্ডেশনকে নতুন করে ঢেলে সাজানো হবে। এটিকে প্রাণবন্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউণ্ডেশন সভাকক্ষে দারুল আরকাম মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউন্ডেশনে পরিবর্তন আনা হবে। যে সকল কর্মকর্তারা এখানে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন তাদেরকে মাঠে পাঠানো হবে। মাঠ পর্যায়ে যারা যোগ্য ও দক্ষ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন তাদেরকে প্রধান কার্যালয়ে পদায়ন করা হবে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, বিগত দিনে ইসলামিক ফাউণ্ডেশন তার কর্মকাণ্ড, ভিশন ও মিশন থেকে সরে এসেছে। বিশেষ করে অতিমাত্রিক রাজনীতির কারণেই এরূপ লক্ষচ্যূতি ঘটেছে। এই জায়গা থেকে ইসলামিক ফাউণ্ডেশনের উত্তরণ ঘটাতে হবে। এটিকে রাজনীতির উর্ধ্বে রাখা হবে।

ড. খালিদ বলেন, বিগত ১৫ বছরে কর্মকর্তা-কর্মচারীদের কী পরিমাণ সম্পত্তি বেড়েছে সেটা খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হবে। কোন অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউণ্ডেশনকে কারা ধ্বংস করেছে সেটা তদন্তের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করব। এছাড়া, মডেল মসজিদের দুর্নীতি খতিয়ে দেখার জন্য পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে এবং দুর্নীতির সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি প্রকল্পের শিক্ষক, জনবল ও বেতন কাঠামোর বিষয়টি বিবেচনার প্রতিশ্রুতি দেন। এছাড়া, শিক্ষা পদ্ধতি, উপবৃত্তি চালু ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দেন।

ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে এ সেমিনারে অন্যান্যের মধ্যে ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক শফিউল আলম, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মোঃ আব্দুস সবুর ও ইফা’র আইসিটি ও পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ আবদুল্লাহ আল মাসুদ বক্তব্য প্রদান করেন।
এতে ইসলামিক ফাউণ্ডেশনের কেন্দ্রীয়, বিভাগ ও জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
ঢাকা,বুধবার ২৮ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামিক ফাউণ্ডেশনকে নতুন করে ঢেলে সাজানো হবে- ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক ফাউণ্ডেশনকে নতুন করে ঢেলে সাজানো হবে। এটিকে প্রাণবন্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউণ্ডেশন সভাকক্ষে দারুল আরকাম মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউন্ডেশনে পরিবর্তন আনা হবে। যে সকল কর্মকর্তারা এখানে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন তাদেরকে মাঠে পাঠানো হবে। মাঠ পর্যায়ে যারা যোগ্য ও দক্ষ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন তাদেরকে প্রধান কার্যালয়ে পদায়ন করা হবে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, বিগত দিনে ইসলামিক ফাউণ্ডেশন তার কর্মকাণ্ড, ভিশন ও মিশন থেকে সরে এসেছে। বিশেষ করে অতিমাত্রিক রাজনীতির কারণেই এরূপ লক্ষচ্যূতি ঘটেছে। এই জায়গা থেকে ইসলামিক ফাউণ্ডেশনের উত্তরণ ঘটাতে হবে। এটিকে রাজনীতির উর্ধ্বে রাখা হবে।

ড. খালিদ বলেন, বিগত ১৫ বছরে কর্মকর্তা-কর্মচারীদের কী পরিমাণ সম্পত্তি বেড়েছে সেটা খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হবে। কোন অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউণ্ডেশনকে কারা ধ্বংস করেছে সেটা তদন্তের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করব। এছাড়া, মডেল মসজিদের দুর্নীতি খতিয়ে দেখার জন্য পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে এবং দুর্নীতির সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি প্রকল্পের শিক্ষক, জনবল ও বেতন কাঠামোর বিষয়টি বিবেচনার প্রতিশ্রুতি দেন। এছাড়া, শিক্ষা পদ্ধতি, উপবৃত্তি চালু ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দেন।

ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে এ সেমিনারে অন্যান্যের মধ্যে ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক শফিউল আলম, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মোঃ আব্দুস সবুর ও ইফা’র আইসিটি ও পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ আবদুল্লাহ আল মাসুদ বক্তব্য প্রদান করেন।
এতে ইসলামিক ফাউণ্ডেশনের কেন্দ্রীয়, বিভাগ ও জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
ঢাকা,বুধবার ২৮ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock