রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।সোমবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢামেক হাসপাতাল থেকে তাকে সিএমএইচে স্থানান্তরিত করা হয়। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেন।
তিনি বলেন, ‘এখানে অনেক ক্রাউড। আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। হাসনাত আব্দুল্লাহর বিশ্রাম প্রয়োজন। তাই আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। আরও ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া যাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’
ঢাকা,সোমবার ২৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















