বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে আদালতে তাকে হাজির করা হয়। এ দিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে বাড্ডা থানা পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিম তার এ রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গত ১৯ জুলাই ভাটারা এলাকায় সোহাগ মিয়া (১৬) নামে এক কিশোরকে হত্যার অভিযোগে তার বাবা শাফায়াৎ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯১ জনকে আসামি করা হয়। ওই মামলায় আ স ম ফিরোজকে গ্রেফতার দেখানো হয়েছে।
ঢাকা,শনিবার ২৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















