ত্রাণ নিয়ে টিএসসিতে মানুষের ঢল, নগদ টাকা সংগ্রহ কোটি ছাড়াল

বর্নাত্যদের জন্য ত্রাণ সংগ্রহের পূন্যভূমিতে রুপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসি এলাকা। দিনরাত টানা চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। রাজধানী ও আশেপাশের সহৃদয়বান মানুষেরা যে যা পারছেন তাই নিয়ে বানভাসীদের পাশে দাঁড়ানোর জন্য ছুটছেন টিএসসিতে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএসসিতে বুথ বসিয়ে ত্রাণ সংগ্রহ করছেন।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে সারাদিনে ১ কোটি ৮ লাখ ২৩ হাজার ৯৪৭ টাকা নগদ সংগ্রহ করেছেন টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে।

নগদ অর্থের পাশাপাশি বিপুল পরিমাণ জমা পড়েছে বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রীসহ খাবার, জামা-কাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী।মানুষ তাদের ব্যক্তিগত গাড়িতে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে এসেছেন। সেগুলো জমা করায় টিএসসির ক্রীড়াকক্ষ ও ক্যাফেটেরিয়া বিশাল ত্রাণভান্ডারে পরিণত হয়েছে। ত্রাণ প্যাকেটজাত করার কাজও শুরু হয়েছে।

এ ছাড়াও বিকেলে বিজিবির একটি কাভার্ড ভ্যান ভর্তি করে ত্রাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হয়। রাতে টিএসসিতে সংখ্যালঘু ছাত্র সংগঠনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দেয়া হয়। সেগুলো ট্রাকে করে দুর্গত এলাকায় পাঠানো হবে।

আয়োজকদের আশা, কোটি টাকার উপরে আজই সংগ্রহ হয়েছে। ত্রাণ সংগ্রহকারীরা বলছেন ত্রাণ নিয়ে মানুষের কাছে যাবার জন্য ট্রাক ও নৌকার প্রয়োজন। সেই বর্নাত্য এলাকার স্থানীয় মানুষের দিকনির্দেশনাসহ সহায়তা প্রয়োজন ত্রাণ যোগ্য মানুষের কাছে পৌঁছানোর জন্য। এ সময় তারা সবাইকে সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিতদের পাশে থাকার আহ্বান জানান।
ঢাকা,শুক্রবার ২৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রাণ নিয়ে টিএসসিতে মানুষের ঢল, নগদ টাকা সংগ্রহ কোটি ছাড়াল

বর্নাত্যদের জন্য ত্রাণ সংগ্রহের পূন্যভূমিতে রুপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসি এলাকা। দিনরাত টানা চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। রাজধানী ও আশেপাশের সহৃদয়বান মানুষেরা যে যা পারছেন তাই নিয়ে বানভাসীদের পাশে দাঁড়ানোর জন্য ছুটছেন টিএসসিতে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএসসিতে বুথ বসিয়ে ত্রাণ সংগ্রহ করছেন।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে সারাদিনে ১ কোটি ৮ লাখ ২৩ হাজার ৯৪৭ টাকা নগদ সংগ্রহ করেছেন টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে।

নগদ অর্থের পাশাপাশি বিপুল পরিমাণ জমা পড়েছে বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রীসহ খাবার, জামা-কাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী।মানুষ তাদের ব্যক্তিগত গাড়িতে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে এসেছেন। সেগুলো জমা করায় টিএসসির ক্রীড়াকক্ষ ও ক্যাফেটেরিয়া বিশাল ত্রাণভান্ডারে পরিণত হয়েছে। ত্রাণ প্যাকেটজাত করার কাজও শুরু হয়েছে।

এ ছাড়াও বিকেলে বিজিবির একটি কাভার্ড ভ্যান ভর্তি করে ত্রাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হয়। রাতে টিএসসিতে সংখ্যালঘু ছাত্র সংগঠনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দেয়া হয়। সেগুলো ট্রাকে করে দুর্গত এলাকায় পাঠানো হবে।

আয়োজকদের আশা, কোটি টাকার উপরে আজই সংগ্রহ হয়েছে। ত্রাণ সংগ্রহকারীরা বলছেন ত্রাণ নিয়ে মানুষের কাছে যাবার জন্য ট্রাক ও নৌকার প্রয়োজন। সেই বর্নাত্য এলাকার স্থানীয় মানুষের দিকনির্দেশনাসহ সহায়তা প্রয়োজন ত্রাণ যোগ্য মানুষের কাছে পৌঁছানোর জন্য। এ সময় তারা সবাইকে সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিতদের পাশে থাকার আহ্বান জানান।
ঢাকা,শুক্রবার ২৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO