ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান এক ক্ষুদে বার্তায় বা এ তথ্য নিশ্চিত করেছেন।রাজধানীর নিউমার্কেট থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।এছাড়া জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন। পরে আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন।
এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে সোয়া ৫টার দিকে রাজধানীর বনানীস্থ নিজ বাসা থেকে আটক হন রাশেদ খান মেনন।
ঢাকা,বৃহস্পতিবার ২২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















