রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় ভবনে আটকে পড়া তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বুধবার (২১ আগস্ট) ১১টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
শাহজাহান সিকদার জানান, ধানমন্ডি পাঁচ নম্বরে ১২তলা ভবনের আটতলায় আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে ছয়টি ইউনিট পাঠানো হয়। একঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকা,বুধবার ২১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















