রাজধানীর বাড্ডা থানাধীন, উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার বিচার দাবিতে জমায়েত হয়।আজ সোমবার (১৯আগস্ট) উক্ত সমাবেশে নেতৃত্ব প্রদান করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম নিরব। সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম নিরব বলেন,( বিএনপির ভাষায়) স্বৈরাচারী, খুনি শেখ হাসিনার, বিডি আর হত্যা, শাপলা চত্বরে হেফাজত হত্যা এবং বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে নিহতদের বিচারের দাবি জানান। সেই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সভাপতি এম এ কাইয়ুম এর সকল মামলা প্রত্যাহার করে দেশে আনার আহ্বান জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে মধ্য বাড্ডা লুৎফুন টাওয়ারের সামনে এসে সমাপ্ত ঘোষণা করেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপি, বাড্ডা থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রায় ২০০০ জন উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য উপস্থিতি
(১) ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক এজিএম শামসুল হক
(২) ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর মোল্লা
(৩) ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান
(৪) ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তুহিনুল ইসলাম
(৫) বাড্ডায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন
(৬) সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ।
ঢাকা,সোমবার ১৯ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















