তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া রায় পরিবর্তনের জন্য প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নামে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। রোববার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ এ আদেশ দেন।
এর আগে, রোববার সকালে একই আদালতে এ আবেদন করেন আইনজীবী ইমরুল হাসান। আদালত বাদীর জবানবন্দি নিয়ে পরে আদেশের জন্য রাখেন। এ বিষয়ে ইমরুল হাসান জানান, সংক্ষিপ্ত আদেশে দুইবার তত্ত্বাবধায়ক সরকার রাখা যেতে পারে মতামত দেন আপিল বিভাগ। পরে বিচারপতি খায়রুল হক পূর্ণাঙ্গ রায়ে সেই অংশটি বাদ দেন। তাই তার বিরুদ্ধে এ মামলার আবেদন করি।
পরে মামলা নেওয়ার মতো কোনো উপাদান না থাকায় আদালত তা খারিজ করে দেন।
ঢাকা,রোববার ১৮ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















