সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

নির্দেশ অনুযায়ী মালেতে নিযুক্ত হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত কামরুল হাসান, ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর, জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়াকে দেশে ফেরানো হচ্ছে।

এ ছাড়া ওয়াশিংটনে নিযুক্ত প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটোয়ায় নিযুক্ত কাউন্সেলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা এবং নিউইয়র্কে নিযুক্ত তৃতীয় সচিব আসিব উদ্দিন আহম্মেদকে দেশ ফেরানো হচ্ছে।

পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, তাদের ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদরদপ্তরে বদলি করা হয়েছে। এ কারণে তাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ জানানো হলো।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের সব অঙ্গনে চলছে রদবদল। সে অনুযায়ী এবার কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল আনছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকা,বৃহস্পতিবার ১৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

নির্দেশ অনুযায়ী মালেতে নিযুক্ত হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত কামরুল হাসান, ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর, জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়াকে দেশে ফেরানো হচ্ছে।

এ ছাড়া ওয়াশিংটনে নিযুক্ত প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটোয়ায় নিযুক্ত কাউন্সেলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা এবং নিউইয়র্কে নিযুক্ত তৃতীয় সচিব আসিব উদ্দিন আহম্মেদকে দেশ ফেরানো হচ্ছে।

পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, তাদের ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদরদপ্তরে বদলি করা হয়েছে। এ কারণে তাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ জানানো হলো।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের সব অঙ্গনে চলছে রদবদল। সে অনুযায়ী এবার কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল আনছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকা,বৃহস্পতিবার ১৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock