রাজধানীর পল্টনে রিকশাচালক হত্যা মামলায় গ্রেফতার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম রিমান্ডের এ আদেশ দেন।
এদিন দুপুরে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে একজন আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন চান। শুনানি শেষে বিচারক তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে বুধবার রাতে তাদের গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে ডিএমপি।
এর আগে ৬ আগস্ট বিকেল তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পলককে আটকে দেওয়া হয়।
ঢাকা,বৃহস্পতিবার ১৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















