পূর্বশত্রুতার জেরে রাজধানীর ওয়ারীতে আলামিন ভূঁইয়া (৪২) ও নুরুল আমিন ভূঁইয়া (৩২) নামে দুই সহোদরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরের দিকে পৃথক সময় মরদেহ দুটি হাসপাতালে নিয়ে আসা হয়।নিহত আলামিনের স্ত্রী মুনমুন ভূঁইয়া জানান, তাদের বাসা ওয়ারী এ কে এম সাহা লেনে। আর নুরুল আমিনের বাসা ডেমরা বাঁশেরপুল। দুবছর আগে হাটখোলা এলাকায় ফ্ল্যাট কেনার জন্য একটি কোম্পানিকে টাকা দিয়েছিলেন দুই ভাই। কিন্তু ফ্ল্যাট বুঝিয়ে দেয়া হয়নি এখনও।মুনমুন আরও জানান, আজ সকালে আলামিন ও নুরুল আমিন হাটখোলা সেই ফ্ল্যাটের জায়গায় গেলে এ সময় ১০ থেকে ১২ জন ব্যক্তি তাদের কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন।
নিহত নুরুল আমিনের শ্যালক মো. জুবায়ের জানান, রক্তাক্ত করে তাদের রাস্তায় ফেলে রাখা হয়। নুরুল আমিনকে পুলিশ একটি ভ্যানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দেয়। তার বড় ভাই আলামিনকে কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ঢাকা,বুধবার ১৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















