প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।
সোমবার (১২ আগস্ট) তাকে এ নিয়োগ দিয়ে বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিশেষ সহকারী থাকাকালে তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তবর্তী সরকার গঠন করা হয়।
ঢাকা,সোমবার ১২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















