শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান। শনিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আইন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।এদিন সকালে প্রধান বিচারপতি হঠাৎ ভার্চুয়াল ফুল কোর্ট সভা ডাকেন। এই খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যে মিছিল নিয়ে হাইকোর্টে প্রবেশ করেন তারা। মুহূর্তের মধ্যেই বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হন সেখানে। খণ্ড খণ্ড মিছিল থেকে আর হ্যান্ড মাইকে বিচার বিভাগ সংস্কারসহ নানা দাবি জানান তারা।এর আগে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে শনিবার সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
ঢাকা,শনিবার ১০ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















