লক্ষ্মীপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাটে জড়িত থাকার অভিযোগে যুবদলের ৪ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- মো. হুমায়ুন, মো. কাউসার, মো, সাদ্দাম ও মো. বাশার।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে জেলা যুবদলের সদস্য (দফতরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত হুমায়ুন ও কাউসার দত্তপাড়া ইউনিয়নের যুবদলের সদস্য, সাদ্দাম চন্দ্রগঞ্জ এবং বাশার মান্দারী ইউনিয়ন যুবদলের সদস্য।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নির্দেশে তাদের বহিষ্কার করা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ০৮ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















