প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মো. তোফাজ্জল হোসেন মিয়ার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো পরিবর্তন করা হচ্ছে।
এতে বলা হয়, তোফাজ্জল হোসেন মিয়ার সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। ঢাকা,বুধবার ০৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















