সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।
দেশ ছেড়ে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয়।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে আটকে দেওয়ার খবর নিশ্চিত করে বিমানবন্দরের একটি সূত্র।বিমানবন্দরে দায়িত্বরত বিমান বাংলাদেশ এয়ালাইনসের এক কর্মকর্তা জানান, এদিন দুপুরের দিকে দেশ ছাড়ার জন্য বিমানবন্দরের যান ড. হাছান। সেখান থেকেই তাকে আটকে দেয়া হয়।
আগের দিন দুপুরে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগ করেন।
শেখ হাসিনার দেশত্যাগের আগে অনেক মন্ত্রীও শীর্ষ নেতা দেশ ছেড়ে পালান। যারা যেতে পারেননি, তারাও চেষ্টা চালাচ্ছেন।
এদিকে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিদেশে যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।
ঢাকা,মঙ্গলবার ০৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















